Land Scam

বেআইনি জমি দখল আবার মামলায় ইডির অভিযান, কলকাতার তিনটি ঠিকানায় চলছে তল্লাশি

গত রবিবার জমি দখলে আর্থিক তছরুপ মামলায় জয় কামদারকে গ্রেফতার করেছে ইডি। তিনি এখন ইডির হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি জমি সংক্রান্ত এই মামলায় তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেছিলেন না।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা বাড়ি ঘিরে রেখেছেন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ০৩:২৯

বেআইনি জমি দখলে আর্থিক লেনদেনের উৎস খুঁজতে রবিবার সকাল থেকে শহরে ইডির আধিকারিকেরা তল্লাশি অভিযান শুরু করেছেন। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার আনন্দপুর ও আলিপুরে তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মোট তিনটি জায়গায় তল্লাশি চলছে।

সূত্রেরর খবর, আনন্দপুরের আরবানা আবাসনে টাওয়ার ৩-এ এক ব‍্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। ব‍্যবসায়ীর নাম কল‍্যাণ শুক্ল। আলিপুরের আরেক ব‍্যবসায়ী সঞ্জয় কানোরিয়ার বাড়িতেও ইডি তল্লাশি চলছে। ইডি আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও রয়েছেন। 

বেআইনি ভাবে জমি দখল মামলায় বেহালার নির্মাণ ব‍্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করেছে ইডি। তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। সঙ্গে এক কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। জয়ের মোবাইল ফোনের মেসেজ দেখে এই দু’জন ব‍্যবসায়ীর নাম উঠে এসেছে।

গত রবিবার জমি দখলে আর্থিক তছরুপ মামলায় জয় কামদারকে গ্রেফতার করেছে ইডি। তিনি এখন ইডির হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি জমি সংক্রান্ত এই মামলায় তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেছিলেন না। জমি দখলকে যে টাকা উঠেছে সেই টাকা মালোয়েশিয়া, দুবাই-সহএকাধিক দেশে পাচার করা হয়েছে। এঘটনায় নাম জড়িয়েছে কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের। গত রবিবার বালিগঞ্জের ফার্ণ রোডে তাঁর বাড়িতেও তল্লাশি চালায়। তাঁর দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করে। পরের দিন শান্তনুকে এই মামলায় সিজিও কমপ্লেক্সে তলব করা হলেও তিনি হাজিরা দেননি।


Share