Planing Commission Turmoil

প্ল‍্যানিং কমিশনের বাইরে হেনস্থার মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছর আগের ঘটনার সাক্ষী হিসেবে তলব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ৩৫৩, ৩৩২, ১৪৭, ১৪৯ এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়েছিল। সরকারি কর্মীদের কাজে বাধা, সরকারি কর্মীকে বলপ্রয়োগ, মারধর, অশান্তি সৃষ্টি করা এবং বেআইনি জমায়েতের অভিযোগ রয়েছে কমিউনিস্ট কর্মীদের বিরুদ্ধে।

মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ০৮:৪৪

কালীপুজোর রেশ কাটতে না কাটতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হাজির হল দিল্লি পুলিশ। পুলিশ সূত্রের খবর, ১৩ বছর আগে দায়ের হওয়া মামলার তদন্তে সোমবার বিকেলে কালীঘাটের মমতার বাড়িতে দিল্লি পুলিশের আধিকারিকেরা হাজির হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সেই ঘটনার সাক্ষী হিসেবে তলব করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে।

গত ২০১৩ প্ল‍্যানিং কমিশনের দফতরের বাইরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। তৎকালীন রাজ‍্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের ধুতি টানার অভিযোগ উঠেছিল সিপিএমের ছাত্র সংগঠনের কর্মীদের বিরুদ্ধে। তাঁর সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। তাঁকেও হেনস্থা করে কমিউনিস্টরা।

সেই ঘটনায় পার্লামেন্টে স্ট্রিট থানায় মামলা দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ৩৫৩, ৩৩২, ১৪৭, ১৪৯ এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়েছিল। সরকারি কর্মীদের কাজে বাধা, সরকারি কর্মীকে বলপ্রয়োগ, মারধর, অশান্তি সৃষ্টি করা এবং বেআইনি জমায়েতের অভিযোগ রয়েছে কমিউনিস্ট কর্মীদের বিরুদ্ধে।

সোমবার বিকেলে ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের রাজ‍্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ পৌঁছোয়। ২০১৩ সালের ওই মামলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে। ২০১৩ সালের ৯ এপ্রিল দুপুরে কী ঘটেছিল তা জানতে চায় পুলিশ।

রাজ্যে পালাবদলের পরে তৃণমূল ভেঙে গিয়েছে। এক দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অপর দিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে দিনে ঘটনাটি ঘটেছিল সেই সময় ঋতব্রত সিপিএমে ছিলেন। অমিত মিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা অভিযোগকে ঋতব্রত ‘গণতান্ত্রিক’ বলে দাবি করেছিলেন। তবে বর্তমানে তিনি রাজ‍্যের বিরোধী দলনেতা। অপর দিকে, ভোট পরাজিত হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম কাছাকাছি এসেছে। কমিউনিস্টদের দ্বারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেনস্থা ঘটনায় সাক্ষী হিসেবে ডাকায় বিষয়টিকে সিপিএমকে বিশেষ বার্তা বলেই মনে করছে।


Share