Suvendu Adhikari

তারকেশ্বর মন্দিরে বাবার পুজো দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিকেলে দিল্লি যাবেন, ‘জনতার দরবার’ শেষ করেই আসবেন হুগলিতে

এ দিন দুপুরে কলকাতার সল্টলেকের বিজেপির দফতর থেকে সড়ক পথে হুগলির তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী হওয়ার পরে কালীঘাটে, মায়াপুরের ইসকন এবং বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনে গিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১১:১৪

বাবার পুজো দিয়ে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। এর পাশাপাশি, মঙ্গলবার সকালে সল্টলেকের জনতার দরবারে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখানে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা মুখ্যমন্ত্রী শুনবেন।

মুখ্যমন্ত্রী হওয়ার পরে হওয়ার পর প্রথম তারকেশ্বর মন্দিরে আসছেন শুভেন্দু অধিকারী। কালীঘাটে, মায়াপুরের ইসকন এবং বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনে গিয়েছেন। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ প্রথমে তিনি তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন।

তারপর মন্দির সংলগ্ন একটি অতিথি নিবাসে যাবেন। সেখানে হুগলি জেলার নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের পর  তারকেশ্বর ও ধানিয়াখালিতে সম্ভাব্য দু’টি স্থান তিনি পরিদর্শন করতে যাবেন। সূত্রের খবর, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ২০ জুন সেই সভা হওয়ার কথা বলে জানা গিয়েছে।

এ দিন দুপুরে কলকাতার সল্টলেকের বিজেপির দফতর থেকে সড়ক পথে হুগলির তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর কনভয় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে সিঙ্গুর- কামারকুন্ডু - নালিকুল - তারকেশ্বর জয়কৃষ্ণবাজার - পদ্মপুকুর - চাউলপট্টি  হয়ে তারকেশ্বর মন্দিরে পৌঁছোবে। হুগলিতে একাধিক কর্মসূচি শেষ করে বিকেলে কলকাতা বিমানবন্দরে যাবেন। বিকেল ৫টার বিমানে দিল্লি যাওয়ার কথা রয়েছে। বিজেপি সূত্রের খবর, ব‍্যক্তিগত কারণে তিনি দিল্লি যাচ্ছেন। দিল্লিতে কার সঙ্গে বৈঠক করতে যাবেন তা স্পষ্ট নয়। মঙ্গলবার রাতের বিমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কলকাতায় ফিরে আসার কথা রয়েছে।

বিরোধী দলনেতা থাকাকালীন নবান্ন অভিযানের সমর্থনে তারকেশ্বর শহরে একটি মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারী। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর সেই মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলে শুভেন্দু অধিকারীকে লক্ষ করে কালো পতাকা দেখানো এবং পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী তারকেশ্বরে একটি জনসভা করেছিলেন।

এরপর রাম মন্দির প্রতিষ্ঠার আগে মর্যাদাপুরুষত্তম রামের মূর্তি মাথায় নিয়ে গোটা তারকেশ্বর শহর পরিক্রমা করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ববর্তী সরকার তারকেশ্বর ডেভলপমেন্ট অথরিটি বা টিডিএ করেছিল। ছিল উদ্দেশ্য ছিল, তারকেশ্বর মন্দিরকে ঘিরে এই জনপদের উন্নয়ন করা। কিন্তু গত কয়েক বছরে কয়েকটি তোরণ ছাড়া আর কিছুই হয়নি বলে মত তারকেশ্বরবাসীর। তারকেশ্বর মন্দিরের আশেপাশে জনপদের উন্নয়ন নিয়েও বিধায়কদের নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, ২৬ এর বিধানসভা নির্বাচনের সময় ভোটেরপ্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তারকেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হলে তারকেশ্বর কাশি বিশ্বনাথের মত হয়ে যাবে। হুগলিতে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ তারকেশ্বরকে নিয়ে বলতে শোনা  গিয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে তারকেশ্বরে আসছেন।


Share