Privet Blood Bank

দুর্নীতির অভিযোগে বন্ধ রক্তদান শিবির, স্বাস্থ্য ভবনের ‘স্ক‍্যানারে’ ১১টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক, হাই কোর্টে মামলা দায়ের

এই তালিকায় এন্টালি এবং নিউটাউনের লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ক রয়েছে। এ ছাড়াও, হাওড়া, কৃষ্ণনগর, যোধপুর পার্ক, আলিপুর রোড, অন্ডালের ব্লাড ব্যাঙ্ক রয়েছে। ওই নির্দেশিকায় এ-ও বলা হয়েছে, এই সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলি হাসপাতাল বা প্রতিষ্ঠানের ভিতরে রক্তদান শিবিরের আয়োজন করতে পারবে। সেক্ষেত্রে প্রশিক্ষিত কর্মীদের কাজে লাগানো যাবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ আগস্ট ২০২৬ ০৩:৩০

স্বাস্থ্য ভবনের নির্দেশে পাড়ায় পাড়ায় মঞ্চ বেঁধে রক্তদান শিবির করে রক্ত সংগ্রহ নিষিদ্ধ হয়েছে। সরকারের নিশানায় ১১টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। সেই মর্মে গত ১ অগস্ট থেকে নির্দেশ কার্যকর হয়েছে। সেই নির্দেশকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করল একটি ‘অভিযুক্ত’ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

স্বাস্থ্য দফতরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকেরা গত কয়েক দিন ধরে একাধিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ওই সমস্ত ব্লাড ব্যাঙ্কের একাধিক অনিয়ম সামনে এসেছে। তার প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্ত শেষ না পর্যন্ত ১১টি ব্লাড ব্যাঙ্ককে রক্তদান শিবির আয়োজন করতে নিষেধ করা হয়েছে। গত ১ অগস্টের সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ মামলার শুনানি হয়েছে। বিচারপতি রাও রাজ‍্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন। তদন্ত কোন পর্যায়ে আছে তা জানতে চেয়েছেন। আগামী ১৯ অগস্ট এই মামলাটিকে ফের শুনবেন বলে জানিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।

এই সমস্ত ব্লাড ব‍্যাঙ্কগুলির বিরুদ্ধে অভিযোগ, সরকারের নির্দিষ্ট করে দেওয়া পরিমাণের চেয়ে বেশি রক্ত সংগ্রহ করা হয়েছে। রক্তদান শিবির আয়োজন করতে কোনও সরকারি নিয়ম মানাই হয়নি। লোহিত কণিকা, প্লাজমা টাকার বিনিময়ে ভিন রাজ‍্যে পাচার করে দেওয়া হয়েছে।

Share