High Court

সংরক্ষণে নিয়মভঙ্গের অভিযোগ, তৃণমূল আমলের ১২ হাজার কনস্টেবল নিয়োগের মেধাতালিকা প্রকাশে স্থগিতাদেশ দিল হাই কোর্ট

চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি নিয়োগের জন‍্য ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বার বাকি ছিল মেধাতালিকা প্রকাশের। তা নিয়ে হাই কোর্টের মামলা দায়ের হয়। অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির (ইডব্লুএস)-এর সংরক্ষণ সংক্রান্ত নিয়ম মানা হয়নি।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ০৮:৫০

বিজ্ঞপ্তিতে সংরক্ষণে নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। তাই রাজ‍্য পুলিশের ১২ হাজার কনস্টেবল নিয়োগের মেধাতালিকা প্রকাশের ওপরে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। তৃণমূল জমানায় ২০২৪ সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। বুধবার ওই মামলাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট।

গত ২০২৪ সালে ১২ হাজার রাজ‍্য পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। ২০২৫ সালের নভেম্বর মাসে নিয়োগের পরীক্ষা হয়। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি নিয়োগের জন‍্য ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বার বাকি ছিল মেধাতালিকা প্রকাশের। তা নিয়ে হাই কোর্টের মামলা দায়ের হয়। অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির (ইডব্লুএস)-এর সংরক্ষণ সংক্রান্ত নিয়ম মানা হয়নি।

বুধবার মামলাটি বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে শুনানির হয়। নির্বাচনের পরে সরকার বদল হয়েছে। নতুন সরকারের কাছে কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ‍্য সরকার কী ভাবছে তা নিয়ে রিপোর্ট চাওয়া হয়। শুনানির পরে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কনস্টেবল নিয়োগের মেধাতালিকার ওপরে স্থগিতাদেশ জারি করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তৃণমূল জমানায় শিক্ষক, পুরসভায় নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তদন্ত করছে। একাধিক নেতামন্ত্রী জেল খেটেছেন। অনেক মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে। তবে পুজোর আগেই এই ১২ হাজার কনস্টেবল নিয়োগের কথা ছিল।


Share