TMC Political Crisis

মমতার আইনজীবীর কাছে নথি পৌঁছোয়নি, ভবানীপুরে নির্বাচনী মামলায় ক্ষুব্ধ হাই কোর্ট, রেজিস্ট্রারের কাছে রিপোর্ট তলব

দু’পক্ষের সওয়াল জবাব শোনার পরে বিচারপতি গৌরাঙ্গ কান্ত আগামী চার সপ্তাহের মধ্যে এই মামলার সমস্ত নথিপত্র এক পক্ষ অপর পক্ষের আইনজীবীদের কাছে দিতে হবে। চার সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। আগামী চার সপ্তাহ পরে এই মামলার শুনানির দিন ধার্য করা হবে।

(বাঁ দিক থেকে) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ আগস্ট ২০২৬ ০৩:০৩

ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্ধারিত সময়ে মামলার প্রয়োজনীয় নথি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল‍্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছোয়নি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে এই নিয়ে রিপোর্ট তলব করেছেন। 

মঙ্গলবার হাই কোর্টে মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মামলা সংক্রান্ত নথিপত্র আইনজীবীদের কাছে সময় মতো পৌঁছোচ্ছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আইনজীবী জয়দীপ কর জানান, এই মামলায় লিখিত জবার দেওয়ার জন‍্য চার সপ্তাহ সময় দেওয়া হোক। বিরোধীতা করেন কল‍্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতকে জানান, “পাঁচ বছর আগে নির্বাচনী মামলা নিষ্পত্তি হয়না। এটাতো আদালতের অলিখিত নিয়ম হয়ে গিয়েছে।”

পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি এবং ইভিএম এবং ইভিএমের ডেটা সংরক্ষণ করা হয়েছে বলে এই মামলার শুনানিতে জানান শুভেন্দু অধিকারীর আইনজীবী জয়দীপ কর। তাঁর বক্তব্য, তাই এই মামলার গতি স্তব্ধ হয়ে যাওয়ার যুক্তিসম্মত নয়। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পরে বিচারপতি গৌরাঙ্গ কান্ত আগামী চার সপ্তাহের মধ্যে এই মামলার সমস্ত নথিপত্র এক পক্ষ অপর পক্ষের আইনজীবীদের কাছে দিতে হবে। চার সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। আগামী চার সপ্তাহ পরে এই মামলার শুনানির দিন ধার্য করা হবে। 

অন‍্য দিকে, এই মামলায় যুক্ত হতে আরেক প্রার্থী রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন। তিনিও এই কেন্দ্রে নির্বাচন নির্দল প্রার্থী হিসেবে লড়েছিলেন। সেই বিষয়েও রেজিস্ট্রারকে রিপোর্ট দিতে বিচারপতি কান্ত নির্দেশ দিয়েছেন। 


Share