Body Recovered

ডাকাডাকি করলেও মেলেনি সারা, থানার ব‍্যারাকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য বাঁশদ্রোণীতে

বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সঞ্জয় আত্মঘাতী হয়েছেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বাঁশদ্রোণী থানার ব‍্যারাক থেকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার।
নিজস্ব সংবাদদাতা, বাঁশদ্রোণী
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ১১:০৮

বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম সঞ্জয় হালদার (৪০)। তিনি পুলিশের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সঞ্জয় আত্মঘাতী হয়েছেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

পুলিশ সূত্রের খবর, বাঁশদ্রোণী পুলিশ বারাকের দোতলার একটি ঘরে একাই ছিলেন সঞ্জয়। বৃহস্পতিবার পুলিশ ব‍্যারাকে থাকা সমস্ত কর্মীরা নেমে এসেছিলেন। যাবতীয় কাজ সারছিলেন। তখনও সঞ্জয় ঘর থেকে না নামায় অন‍্য কর্মীরা ওপরে গিয়ে ডাকাডাকি করলেও সারা মেলেনি। দরজা ভেঙে ভিতরে ঢুকতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সকাল ৮টা নাগাদ তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। 

 

কী কারণে আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। সঞ্জয়ের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সঞ্জয়ের মোবাইল ফোনটি পরীক্ষা করে দেখছে পুলিশ। ভিতর থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়নি বলেই জানা গিয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই অনুমান করছে পুলিশ। তবে অন্যা কারণগুলিও খতিয়ে দেখা হচ্ছে। থানার মধ্যে পুলিশকর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।


Share