Stone Syndicate

দুর্গাপূজোর আগে রাজ‍্যের কোষাগারে লক্ষ্মী! বীরভূমের পাথরের ডিসিআর থেকে একদিনে ৩ কোটি টাকার বেশি টাকা রাজস্ব আদায়, দাবি মুখ্যমন্ত্রীর

অক্টোবরের প্রথম ১১ দিনেই বীরভূমের পাথর থেকে ৩২ কোটি ২৭ লক্ষ টাকা রাজস্ব আদায়। চলতি মাসে ১০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা ছাড়ানোর ব্যাপারে আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১২:৩৯

দুর্গাপুজোর আগেই রাজ‍্যের কোষাগারে ‘লক্ষ্মী’। চলতি অক্টোবর মাসের প্রথম ১১ দিনেই আদায় বীরভূমের পাথর থেকে ৩২ কোটি ২৭ লক্ষ টাকা রাজ‍্যের কোষাগারে এসেছে। সোমবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমনটাই জানিয়েছেন। তিনি মনে করছেন, রাজস্ব আদায়ে মাসিক লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তিনি এই আদায়কে ‘রেকর্ড’ বলে উল্লেখ করেছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রবিবার পাথরের ডিসিআর খাতে মোট ৩ কোটি ৪৪ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে। তিনি এই পরিসংখ্যান সামনে রেখে তৃণমূল জমানার কথাও টেনে এনেছেন। তাঁর দাবি, গত বছরের অক্টোবর মাসে আগের সরকারের আমলে এই খাতে মোট রাজস্ব আদায় হয়েছিল ৩ কোটি ২৮ লক্ষ টাকা। গোটা মাসে ডিসিআর থেকে এই পরিমাণ রাজস্ব আদায় করতে রাজ‍্য সরকার পেরেছিল। সেই তুলনায় চলতি বছরের অক্টোবরের প্রথম ১১ দিনেই পাথরের রাজস্ব থেকে আদায় হয়েছে ৩২ কোটি ১৭ লক্ষ টাকা আদায় হয়েছে।

বীরভূমের জেলা প্রশাসন পাথরের ডিসিআর থেকে রাজস্ব আদায়ে এক দিনে সর্বকালীন রেকর্ড গড়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। এই সাফল্যের কথা তুলে ধরে জেলা প্রশাসনের ভূমিকার প্রশংসা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করেন, “চলতি মাসে পাথরের রাজস্ব বাবদ মাসে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে, পরিসংখ্যানের ভিত্তিতে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।”

মুখ‍্যমন্ত্রী শুভেন্দু আরও বলেন, “রাজস্ব ফাঁকি দেওয়ায় প্রবনতা রোধ এবং সরকারি কোষাগারে আয় বৃদ্ধির ক্ষেত্রে এই সাফল্যের জন্য বীরভূম জেলা প্রশাসন ও ভূমি ও ভূমি সংস্কার দফতরকে ধন্যবাদ জানাই।” প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং রাজস্ব আদায়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।.


Share