Afganistan Citizen Arrested

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে অবৈধ ভাবে কলকাতায় বসবাস, রাজ‍্য পুলিশের এসটিএফের জালে আফগান নাগরিক

শনিবার রাজ‍্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে নিউ টাউনের একটি বাড়িতে অভিযান চালায়। ধৃতের নাম ওসামা ওরফে আব্দুল হাকিম ওরফে রাজা। তিনি আফগানিস্তানের নাগরিক। বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিলেন।

নবদিগন্ত ভবন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ০৭:০৯

ভিসার মেয়াদ শেষ। তার পরেও অবৈধ ভাবে কলকাতা বসবাস করার অভিযোগে এক আফগান নাগরিকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখানে একা এসেছিলেন নাকি আরও কেউ আছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। 

শনিবার রাজ‍্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে নিউ টাউনের একটি বাড়িতে অভিযান চালায়। ধৃতের নাম ওসামা ওরফে আব্দুল হাকিম ওরফে রাজা। তিনি আফগানিস্তানের নাগরিক। বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিলেন। এসটিএফ সূত্রের খবর, সেই ভিসার মেয়াদ শেষ হয়েগিয়েছিল। তার পরেও এখানে বসবাস করছিল। তার পরেই ওই আফগান নাগরিক পুলিশের নজরে আসে।

এ দিন সকালে তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে চেয়েছে এসটিএফ। বিধাননগর আদালতে তাঁকে হাজির করানো হয়েছে। তাঁর সাথে আর কে বা কারা এসেছেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এখানে কী কারণে বসবাস করছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি এফআরআরও-কে জানানো হয়েছে। ফরেনার্স আইনের ১৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।


Share