Lux Cozi Industry

তাড়াহুড়ো করে শিল্প দেখাতে গিয়ে বড়সড় ভুল হয়ে যাচ্ছে! ডানকুনিতে লাক্স কারখানা নিয়ে প্রশ্ন তুললেন বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ

অশোক টোডির লাক্স কোজি কারখানার এই দ্বিতীয় ইউনিট নিয়েই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর কথায়, বিনিয়োগ (৬০০ কোটি টাকা) হবে। তার ফলে কর্মসংস্থান বাড়বে।

গত ১২ জুলাই ডানকুনিতে লাক্স কোজির নতুন কারখানা উদ্বোধন হয়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ আগস্ট ২০২৬ ১১:১৮

বিগত সরকারের আমলে রাজ‍্য শিল্প আসেনি। গত এক মাস আগে হুগলির ডানকুনিতে লাক্স কারখানার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তা নিয়েই কিছু ‘গুরুত্বপূর্ণ’ প্রশ্ন তুলেছেন বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ। তাড়াহুড়ো করে শিল্প আনতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে বলে মনে করছেন কুনাল ঘোষ।

গত ১২ জুলাই ডানকুনিতে লাক্স কোজির নতুন কারখানা উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ‍্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহ এবং রাজ‍্য বিজেপির সভাপতি তথা রাজ‍্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। সেখান থেকে অশোক টোডির লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দাবি করেন, লাক্স কোজি ৬০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

অশোক টোডির লাক্স কোজি কারখানার এই দ্বিতীয় ইউনিট নিয়েই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর কথায়, বিনিয়োগ (৬০০ কোটি টাকা) হবে। তার ফলে কর্মসংস্থান বাড়বে। কিন্তু এতবড় কারখানার হল তার প্ল্যান কোথায়? তাঁর সন্দেহ, যদি  প্ল্যান থাকে তা কি আদৌ অনুমোদিত হয়েছে কি না।

সমাজমাধ‍্যমে কয়েকটি নথি কুনাল পোস্ট করেছেন। তাতে ২০১৫ সালের রাজ‍্য দুষণ নিয়ন্ত্রণ পর্ষদ একটি চিঠি দিয়ে লাক্স কোজি কর্তৃপক্ষকে জানায়, যদি নৈতি গ্রাম পঞ্চায়েত এলাকার ওই জমিতে গুদাম করতে হয় তা হলে তাতে কোনও আপত্তি নেই। কিন্তু ওই জমিতে কারখানা স্থাপন করার ছাড়পত্র দেওয়া হবে না। কারখানা গড়ে তোলার কোনও অনুমতি দেওয়া হবে না। পরিবেশের কথা মাথায় রেখেই এই চিঠি দেওয়া হয়।

বিধায়ক কুনালের ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে গত ২০১৮ সালে জারি হওয়া আরেকটি নথি প্রকাশ্যে এনে দাবি করেন, জমির রেকর্ডে সেখানে গুদাম করার জন‍্য দেড় একর জমি বরাদ্দ রয়েছে। যে কটি প্লট রয়েছে সবকটিই গুদাম বলে চিহ্নিত করা হয়েছে।

তাঁর প্রশ্ন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যে চিঠি কর্তৃপক্ষকে দিয়েছিল তা পরিবর্তন হয়েছে কি না। যদি করা হয়ে থাকে তা হলে কবে করা হয়েছে। ওই জমির রেকর্ডে শুধুমাত্র গুদাম করার জন্য উল্লেখ রয়েছে। ত হলে কি জমির রেকর্ডও পরিবর্তন করা হয়েছে। যদি করা হয়ে থাকে তা হলে কবে করা হয়েছে বলে প্রশ্ন করেন কুনাল ঘোষ।

তিনি এ-ও বলেন, “শিল্প হোক। কারখানা হোক। তাড়াহুড়ো করে শিল্প দেখাতে গিয়ে বড়সড় ভুল হয়ে যাচ্ছে না তো। কিন্তু তাড়াহুড়ো করে লোক দেখানো অনুষ্ঠান করতে গিয়ে ফাঁক থেকে যাচ্ছে না তো।” পাশাপাশি এই তথ‍্যের ভিত্তিতে মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীকে বিভাগীয় তদন্তের দাবি করেন বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ।

উল্লেখ্য, গত ১২ জুলাই কারখানার দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, "রাজ‍্য আবার বিনিয়োগে ভারত সেরা হবেই। ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাবেনই। লাক্স কোজির এই বিনিয়োগের হাত ধরে বছরে এক হাজার কোটি টাকা রাজ্যের কোষাগারে রাজস্ব আসবে। ন’হাজার কর্মসংস্থান হবে। বর্তমানে রাজ্যে এক কোটি শ্রমিক পরিযায়ী রয়েছে। তাঁরাও ফেরার আশা করছে। ভরসা বেড়েছে মানুষের।“

প্রসঙ্গত, ২০০৭ সালে রিজওয়ানুর রহমানের মৃত্যুর ঘটনার পরে প্রিয়াঙ্কা টোডির বাবা তথা লাক্স টোডির মালিক অশোককুমার টোডিকে সিবিআই গ্রেফতার করেছিল। একদা সিপিএমের ঘনিষ্ঠ ছিলেন এই অশোক টোডি। এমন অভিযোগে জড়ানো ব‍্যবসায়ীয়ের বিষয়ে খোঁজখবর না নিয়ে কি এমনটা হয়েছে নাকি দফতরের মধ্যে সমন্বয়ের অভাব, তা নিয়েও প্রশ্ন উঠেছে।


Share