NRS Medical College

বেলডাঙায় ভোটপ্রচারে নেতার ছোঁড়া লজেন্স কুড়োতে গিয়ে জখম হয় শিশু, দু’টি হাসপাতালে ঘোরার পরে এনআরএস হাসপাতালে মৃত্যু

ভোটের প্রচার করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নেতা দর্শকদের উদ্দেশ্যে লজেন্স ছোঁড়েন। সেই সময় এক শিশু ওই লজেন্স কুড়োতে গিয়ে রাস্তায় পড়ে যান। ভিড়ের চাপে পড়ে গুরুতর জখম হয়।

এনআরএস হাসপাতাল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৭

নেতার ছোঁড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর জখম হয় এক শিশু। তার পরে দু’টি হাসপাতাল ঘোরার পরে এনআরএস হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনায় গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, রেজিনগরে উপনির্বাচনের প্রচার চলছিল। নির্বাচনকে নামলে রেখে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী সফিউজ্জামান শেখের হয়ে প্রচার চলছিল। ভোটের প্রচার করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নেতা দর্শকদের উদ্দেশ্যে লজেন্স ছোঁড়েন। সেই সময় এক শিশু ওই লজেন্স কুড়োতে গিয়ে রাস্তায় পড়ে যান। ভিড়ের চাপে পড়ে গুরুতর জখম হয়।

মৃতের নাম জশনিমা খাতুন। তাঁকে উদ্ধার করে বেলডাঙার একটি সরকারি হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় রেফার করা হয়। নিয়ে আসা হয় কলকাতা মেডিকেল কলেজে। সেখান থেকেও রেখার করে এনআরএস মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই শিশুটি ভর্তি ছিল। শিশুটি মঙ্গলবার দুপুরে মারা যায়।

পরিবারের অভিযোগ, শিশুটিকে দেখতে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ দেখতে আসেনি। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কেউ কোনও খোঁজখবর নেয়নি। স্থানীয় কোনও নেতাও যোগাযোগ করেনি।


Share