Chor Bagan Incident

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু, খবর হাসপাতাল সূত্রের, সঙ্কটজনক আরও, জখম ৩৫ জন

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে, যার নম্বর ১৮০০৩৪৫৫৬৭৮। লালবাজারের তরফেও একটি নম্বর চালু করা হয়েছে। তা হল ০৩৩-২২১৪-১৩১০।

পড়ে রয়েছে জুতো।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ১০:৫১

কলকাতার দুর্গাপুজোয় বিপর্যয়। মেডিকেল কলেজ সূত্রের খবর, চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আরও ১৫ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল।

লালবাজার জানিয়েছে, দুর্গাসপ্তমীর সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। গিরীশপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিপুল পুলিশ বাহিনী সেখানে পাঠানো হয়েছে। পদপিষ্টের ঘটনাকে নিশ্চিত করেছে লালবাজার। বৃষ্টির কারণে হুড়হুড়ি শুরু হয়। তার পরেই এই পদপিষ্টের ঘটনা ঘটে। আপাতত পার্কের দরজা সিল করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে লালবাজারের পদস্থ কর্তারা গিয়েছেন।

হাসপাতাল সূত্রের খবর, ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। অন্তত ১৫ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গিয়েছে। তাঁদের অন‍্যত্র স্থানান্তরিত করার ব‍্যবস্থা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরে হাসপাতালে জখম এবং মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বর্তমানে সেখানেই রয়েছেন।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে, যার নম্বর ১৮০০৩৪৫৫৬৭৮। লালবাজারের তরফেও একটি নম্বর চালু করা হয়েছে। তা হল ০৩৩-২২১৪-১৩১০।

তবে ঘটনার পরে পুজো কমিটির তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। কীভাবে এই ঘটনা ঘটল এই ১৭টি প্রাণের দায় কার তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এত ছোট জায়গায় অত‍্যাধিক জমায়েত হলে তার বার হওয়া বা প্রবেশের পথ পর্যাপ্ত ছিল কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে।


Share