Molestration

সুরুচি সঙ্ঘের সামনে মহিলা পুজো ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার কবিরুল হাসান মন্ডল নামে কলকাতা পুলিশের আধিকারিক

২১ বছরের ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এএসআই কবিরুল হাসান মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিনিধিত্বমূলক চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ০৫:৪৭

সুরুচি সঙ্ঘের সামনে এক মহিলা পুজো ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। পুজোমন্ডপের বাইরে বেরোনোর গেটে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম কবিরুল হাসান মন্ডল। তাঁকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে।

গতকাল সমাজমাধ‍্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়। ‘এখন কলকাতা’ ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। গত শনিবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে সুরুচি সঙ্ঘের বাইরের গেটে এক ২১ বছরের তরুণীর সঙ্গে ‘অশালীন স্পর্শ’ করে কবিরুল হাসান মন্ডল (৫০)। ওই ২১ বছরের তরুণী সেখানে পুজো ভলিন্টিয়ার ছিল। ওই তরুণী বেহালার বাসিন্দা। রবিবার তিনি নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্ত অভিযুক্ত এএসআই কবিরুল হাসান মন্ডল কলকাতা আর্মড পুলিশ তৃতীয় ব্যাটালিয়নের ‘বি’ কোম্পানিতে ছিলেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ন‍্যায় সংহিতার ৭৫(২) নম্বর ধারায় যৌন হেনস্থার মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আলিপুর আদালতে হাজির করানো হয়েছে। কবিরুলকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।


Share