Assembly Election

রাজ্য কমিটির বৈঠক শেষ, শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতাও চূড়ান্ত, দাবি মহম্মদ সেলিমের

রাজ্য সম্পাদক বলেন, "কোন কোন আসনে সিপিআইএম লড়বে সেই নিয়ে বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে আলোচনা চলছে। যারা বিজেপির ও তৃণমূলের পন্থার বাইরে, তাদের এক করার চেষ্টা চলছে।”

সিপিএমের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫১

সিপিএমের গত দু’দিন ব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুক্রবার শেষ হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি। আগামী বিধানসভা ভোটের আগে এটিই শেষ রাজ্য কমিটির বৈঠক। দলীয় সূত্রের খবর, এই নির্বাচনে নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে।

এ দিন সাংবাদিক সম্মেলনে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি পলিটবু্র‍্যোর বৈঠক রয়েছে। তাঁর কথায়, সিপিএম ও বামফ্রন্টের শরিক দলগুলিকে আরও শক্তিশালী করা। ‘খেটে খাওয়া’ ও ‘শ্রমিক শ্রেণীর’ মানুষের জন্য লড়াই করতেই হবে। এ রাজ্যে বামফ্রন্টের পুনরুত্থান দরকার। 

আগামী বিধানসভা ভোটে কংগ্রেস ও সিপিএম একসঙ্গে লড়বে না তা আগেই জানা গিয়েছিল। এ দিন জোটের আসন নিয়েও অবস্থান স্পষ্ট করলেন সিপিএম নেতা। ফলে বামফ্রন্টের দলগুলির কিছুটা বেশি আসন পাবে। এ দিন রাজ্য সম্পাদক বলেন, "কোন কোন আসনে সিপিআইএম লড়বে সেই নিয়ে বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে আলোচনা চলছে। যারা বিজেপির ও তৃণমূলের পন্থার বাইরে, তাদের এক করার চেষ্টা চলছে। সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনা মারফত কিভাবে রাজ্যে বিকল্প সরকার দিতে পারে সেটার চেষ্টা চলছে”।

আসন সমঝোতার প্রশ্নে সিপিআইএমের রাজ্য সম্পাদক সেলিম বলেন, “আসন সমঝোতা নিয়ে ৯২ শতাংশ আলোচনা বা কাজ সম্পূর্ণ হয়েছে বাকি ৮ শতাংশও হয়ে যাবে।” আগামী নির্বাচনে বামেরা সকল শক্তি নিয়ে ঝাপিয়ে পড়বে বলেও দাবি করেন সেলিম।


Share