Chor Bagan Incident

দুর্গাপ্রতিমা বিসর্জনের কাজ তদারকি করতে কলকাতা ১২ জন সিনিয়র আইপিএস অফিসার, তিন শহরে মোট ১৮ জনকে পাঠাচ্ছে ভবানী ভবন

মঙ্গলবার রাতে রাজ‍্য পুলিশের ডিজি (আইনশৃঙ্খলা) অজয়মুকুন্দ রানাডে এই নির্দেশিকা জারি করেছেন। প্রত‍্যেক আইপিএস অফিসারকে দু’দিন করে ডিউটি করতে নির্দেশ দিয়েছেন তিনি। কমিশনারেটের সঙ্গে সমন্বয় রেখেই তাঁদের কাজ করতে হবে। প্রতিমা বিসর্জনের কাজ শেষ হয়ে যাওয়ার পরে তাঁদের অব‍্যাহতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১১:২৯

তিন শহরে দুর্গাপ্রতিমা বিসর্জনের কাজে তদারকি করতে তিন শহরে ১৮ জন সিনিয়র আইপিএস অফিসারকে দায়িত্ব দিয়েছে। চোরবাগানের ঘটনার পরে শিক্ষা নিয়েই এই তৎপরতা বলে মনে করছে পুলিশ মহল। কলকাতা শহরেই ১২ জন সিনিয়র আইপিএস অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া, ব‍্যারাকপুর এবং চন্দননগর পুলিশ কমিশনারেটে দু’জন করে আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে রাজ‍্য পুলিশের ডিজি (আইনশৃঙ্খলা) অজয়মুকুন্দ রানাডে এই নির্দেশিকা জারি করেছেন। প্রত‍্যেক আইপিএস অফিসারকে দু’দিন করে ডিউটি করতে নির্দেশ দিয়েছেন তিনি। কমিশনারেটের সঙ্গে সমন্বয় রেখেই তাঁদের কাজ করতে হবে। প্রতিমা বিসর্জনের কাজ শেষ হয়ে যাওয়ার পরে তাঁদের অব‍্যাহতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আজ, বিজয়া দশমী থেকে কলকাতা শহরের দিকে দিকে দুর্গাপ্রতিমা বিসর্জনের কাজ চলবে। এই ১২ জন সিনিয়র আইপিএস অফিসার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন। বুধবার এবং শুক্রবার বিসর্জনের কাজ তদারকি করবেন— গৌরব শর্মা, সোমা দাসমিত্র, রশিদ মুনির খান, আকাশ মাঘারিয়া, সুরেশকুমার চাডিভে, ধৃতিমান সরকার। আবার, বৃহস্পতিবার এবং শনিবার বিসর্জনের কাজ তদারকি করবেন— প্রবীণকুমার ত্রিপাঠী, মহম্মদ ইমরান ওয়াহাব, শীষরাম ঝাঝারিয়া, সৌম্য রায়, পারিজাত বিশ্বাস এবং সিদ্ধার্থ ধাপোলা।

হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় বুধবার এবং শুক্রবার প্রতিমা বিসর্জনের কাজ তদারকি করবেন ইন্দ্র চক্রবর্তী। ওই কমিশনারেট এলাকার বৃহস্পতিবার এবং শনিবার এই কাজটি তদারকি করবেন আভারু রবীন্দ্রনাথ। ব‍্যরাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় বুধবার এবং শুক্রবার প্রতিমা বিসর্জনের কাজ তদারকি করবেন পলাশচন্দ্র ধালি। দ্যুতিমান ভট্টাচার্য এই কাজটি সামলাবেন বৃহস্পতিবার এবং শনিবার। এ ছাড়াও, চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় বুধবার আর শুক্রবার বিসর্জনের কাজ তদারকি করবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এবং শনিবার এই কাজটি তদারকির দায়িত্বে থাকবেন সন্দীপ মন্ডল।

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনার পরে ন’জন আইপিএস অফিসারকে দুর্গাপুজোর দায়িত্বে নিযুক্ত করেছিল নবান্ন। তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ হল— মিরাজ খালিদ, রূপেশ কুমার, দীপক সরকার, প্রিয়ব্রত রায় এবং শুভঙ্কর ভট্টাচার্য।


Share