Post Poll Violence

সমাজমাধ্যমে পরমব্রতের উসনিমূলক মন্তব্যকে সমর্থন, অভিনেত্রী স্বস্তিকাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ

এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “সেই সময় হাওয়ায় গা ভাসিয়েছিল। যাঁরা যাঁরা তৃণমূলের গুন্ডাদের সমর্থন করেছিল তাঁরাও সমান অপরাধী। এখন আইন অনুযায়ী যা ব‍্যবস্থা নেওয়ার তাই নেওয়া হবে।”

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৮:২৩

ভোট পরবর্তী হিংসায় প্ররোচনা এবং মদত দেওয়ার অভিযোগ উঠেছে দুই টলিউড তারকা, পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই মামলার তদন্তে স্বস্তিকাকে পুলিশ ডেকে পাঠায়। শনিবার তিনি থানায় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।

২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের পরে ফলাফলের পরে রাজ্যের প্রায় সমস্ত থানার এলাকায় বিজেপির কর্মীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন। সেই ভোট পরবর্তী হিংসার ঘটনায়  জানা গিয়েছে, এ দিন দুপুরের দিকে টলিউডের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ‍্যায় গড়িয়াহাট থানায় আসেন। প্রায় এক ঘণ্টা ধরে তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসার ঘটনাগুলি সম্পর্কে তিনি অবগত কি না তা স্বস্তিকার কাছ থেকে জানতে চাওয়া হয়। তিনি কেন পরমব্রতের উসকানিমূলক মন্তব্যের সমর্থন কেন করলেন তা নিয়েও জানতে চাওয়া হয়। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বক্তব্য রেকর্ড করা হয়েছে। পুলিশ সূত্রের এ-ও জানা গিয়েছে, তাঁর বক্তব্যে তদন্তকারীরা সন্তুষ্ট নয়। তাই তাঁকে আবার ডাকা হতে পারে।

গত ২০২১ সালে ২ মে বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন তৃণমূল ক্ষমতায় আসতেই পরমব্রত চট্টোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছিলেন ‘আজ রগড়ানি দিবস ঘোষণা করা হোক’। এমন উসকানিমূলক বক্তব্যের সমর্থন জানিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। দু’জনই কমিউনিস্ট মনোভাবপন্ন। 

তার পরেই রাজ‍্যে ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে বলে দাবি তুলে গড়িয়াহাট থানায় পাঁচ বছর পরে মামলা রুজু হয়। ভারতীয় ন‍্যায় সংহিতার ১০৯ এবং ১৫৩ ধারায় মামলা দায়ের হয়েছে। সেই মামলাতেই অভিনেত্রীকে ডাকা হয়েছিল। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে নোটিস দিয়ে ডাকা হলেও তিনি থানায় আসেননি। ফলে তাঁকে পুনরায় নোটিস পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “সেই সময় হাওয়ায় গা ভাসিয়েছিল। যাঁরা যাঁরা তৃণমূলের গুন্ডাদের সমর্থন করেছিল তাঁরাও সমান অপরাধী। এখন আইন অনুযায়ী যা ব‍্যবস্থা নেওয়ার তাই নেওয়া হবে।”


Share