Chor Bagan Incident

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের, ধৃত সাত জনকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত

রবিবার দুপুরের পরে সাত জনকে কলকাতা নগর দায়রা আদালতে হাজির করানো হয়। পুলিশ সূত্রের খবর, সরকারি আইনজীবী আদালতকে জানায়, ঘটনায় সাত অভিযুক্তের গাফিলতি রয়েছে।

নগর দায়রা আদালত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ০৯:১৪

চোরবাগানে সর্বজনীনে পদপিষ্টের ঘটনার পরে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। পুজো কমিটির সম্পাদক-সহ সাত জনকে গিরীশ পার্ক থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের আদালতে হাজির করানো হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

রবিবার দুপুরের পরে সাত জনকে কলকাতা নগর দায়রা আদালতে হাজির করানো হয়। পুলিশ সূত্রের খবর, সরকারি আইনজীবী আদালতকে জানায়, ঘটনায় সাত অভিযুক্তের গাফিলতি রয়েছে। তাঁদের জন‍্য ১৯টি প্রাণ হারিয়েছে। বহু মানুষ জখম হয়েছে। যাঁর ফলে অনেক মানুষ নিজেরদের পরিজনদের হারিয়েছেন। তাই তাঁদের জামিন না দেওয়া হোক। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন‍্যায় সংহতিতার ১০৫, ১১০ এবং ৩(৫) নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অন্য দিকে দুই অভিযুক্তের আইনজীবীর দাবি, সমাজসেবা এবং প্রাণ বাঁচানোর জন্য পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। একই ভাবে আরের অভিযুক্ত রাজকুমার সেওড়া ওরফে রাজার আইনজীবী জানান, যে তার মক্কেল কোনওভাবেই এই ঘটনা সঙ্গে যুক্ত ছিল না। তাঁরা পূজা দেখতে গিয়ে ছিল।

দু’পক্ষের সাওয়াল-জবাবের পর বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। কীভাবে ঘটনা ঘটেছে তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে।


Share