POCSO Act

দলীয় কার্যালয়ে নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ বেলেঘাটার বিজেপি কর্মীদের বিরুদ্ধে, তিন মহিলা-সহ চার জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, নাবালক চিৎকার করলে তানিয়া রায় এবং পূর্ণিমা মিত্র নামে স্থানীয় দুই মহিলা সেখানে ছুটে আসেন। ওই নাবালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। তাঁকে নীলরতন সরকার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসারপ পরে ছেড়ে দেওয়া হয়।

বেলেঘাটা থানা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ০৪:৫৪

বেলেঘাটার বিজেপির দলীয় কার্যালয়ে নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নাবালকের বয়স ১৭ বছর বলে জানা গিয়েছে। গত ২২ নভেম্বর রাতে বেলেঘাটা থানার উড়িয়াবাগানের একটি বিজেপির কার্যালয়ে ওই নাবালককে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় তিন মহিলা-সহ চার জনের বিরুদ্ধে বেলেঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তেরা সকলেই এলাকার বিজেপি কর্মী বলে দাবি করা হয়েছে। 

নাবালকের অভিযোগ, গত ২২ নভেম্বর রাত ৮টা ১৫ মিনিট নাগাদ নাবালিকাক বিজেপির ওই দলীয় কার্যালয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে ভিতরে ডেকে পাঠানো হয়। তার পরেই নবকুমার মন্ডল নামে এক ব‍্যক্তি দরজা বন্ধ করে দেন। তার পরেই ভিতরে থাকা তিন মহিলা ও পুরুষ ওই নাবালকের সঙ্গে যৌনাঙ্গে স্পর্শ করে। সেই কাজে বাধা দিলে তাঁর যৌনাঙ্গে সজোরে লাথি মারা হয়েছে বলে অভিযোগ। তিন মহিলাই এলাকার বিজেপি কর্মী বলে দাবি। 

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, নাবালক চিৎকার করলে তানিয়া রায় এবং পূর্ণিমা মিত্র নামে স্থানীয় দুই মহিলা সেখানে ছুটে আসেন। ওই নাবালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। তাঁকে নীলরতন সরকার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসারপ পরে ছেড়ে দেওয়া হয়। এর পরেই বেলেঘাটা থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে, আভা পান্ডে, সোমা দাস, নবকুমার মন্ডল, হেনা সুর-সহ অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, বেলেঘাটা উড়িয়াবাগানের যে দলীয় কার্যালয়ে ঘটনাটি ঘটেছে সেটি এক সময় একটি ক্লাব ছিল। তৃণমূল ক্ষমতায় আসার পরে সেই ক্লাব দখল করে দলীয় কার্যালয় তৈরি করা হয়েছে। তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পরে ঘরে সেই ক্লাবের দখল বিজেপির এক গোষ্ঠীর হাতে যায়। একফালি জায়গায় অবস্থিত ওই ক্লাবটিকে দখল করতে বিজেপিরই আরেক গোষ্ঠী চেষ্টা করছে বলে দাবি করা হয়েছে। 

যদিও স্থানীয়দের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের এই ঘটনা হয়েছে। বিজেপির উত্তর কলকাতার সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, “ঘটনা সম্পর্কে জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” মমতা তৃনমূলের এক নেতার কথায়, বেলেঘাটার ওই এলাকায় বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে উঠেছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। 


Share