Stone Syndicate

বীরভূমের পাথর মাফিয়ার বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার বিপুল সোনা, টুলু মন্ডলের আত্মীয়ের বাড়িতে চলছে গণনা

মিনারের বাড়ি থেকে বিপুল পরিমান সোনা উদ্ধার হয়েছে। মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে‍ একটি ছবি পোস্ট করেছেন। তাতে ১৪টি বড় সোনার বাট এবং ১০টি ছোট সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে। এই নগদ টাকা পাথর এবং বালি পাচারের মনেই মনে করা হয়েছে। এখনও জেলা পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

পাথর মাফিয়ার বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করল পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট
  • শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০৪:১৬

বীরভূমের পাথর মাফিয়া নাজিমুদ্দিন শেখ ওরফে টুলু মন্ডলের আত্মীয়ের বাড়িতে টাকার পাহাড়। মহম্মদবাজারে মিনার মন্ডলের বাড়িতে টাকা গোনার কাজ এখনও চলছে। শুধু টাকা নয়, বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। এই ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সরকারি সম্পত্তি লুট করে যাঁরা বিপুল টাকার মালিক হয়েছেন, তাঁদের কাউকে ছাড়া হবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৫ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে মহম্মদবাজার থানার পুলিশ মিনার মন্ডলের বাড়িতে যায়। গোপন সূত্রে খবর পেই পুলিশ অভিযান চালিয়েছে। সেখানেই বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে। বুধবার সকালে মিনারের বাড়িতে পাঁচটি টাকা গণনার মেশিন এবং তিনটি টিনের ট‍্যাঙ্ক আনা হয়। সেখানে এখনও টাকা গোনার কাজ চলছে। পুলিশ সূত্রের খবর, মিনারের বাড়ি থেকে ২৫টি ব‍্যাগ উদ্ধার হয়েছে। আলমারির ভিতরেরও কিছু ব‍্যাগ ছিল। তাতে বিপুল পরিমাণ নগদ টাকা ছিল। এই প্রতিবেদন লেখা সময় পর্যন্ত ২৫ কোটি টাকা গণনা করা হয়েছে। এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

শুধু টাকা নয়, মিনারের বাড়ি থেকে বিপুল পরিমান সোনা উদ্ধার হয়েছে। মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে‍ একটি ছবি পোস্ট করেছেন। তাতে ১৪টি বড় সোনার বাট এবং ১০টি ছোট সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে। এই নগদ টাকা পাথর   এবং বালি পাচারের মনেই মনে করা হয়েছে। এখনও জেলা পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দুর্নীতির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। বীরভূমের বালি মাফিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে। যাঁরা জনগণের সম্পদ লুট করে বিপুল টাকার মালিক হয়েছে, তাঁদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনগণের সম্পদ জনগণেরই। শুভেন্দু অধিকারী বলেন, “আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, অতীতে যাঁরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে জনসম্পদের অপব্যবহার করেছে এবং তৃণমূলের সঙ্গে আঁতাত করে যারা বিপুল সম্পদের মালিক হয়েছেন, তাঁদের কাউকেই রেহাই দেওয়া হবে না। তাঁদের আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হতেই হবে।”

দুর্নীতির বিরুদ্ধে এই অভিযান রাজ‍্য পুলিশ এবং জেলা পুলিশের সাফল‍্য হিসেবেই দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, “এই সফল অভিযানের জন্য আমি রাজ‍্য পুলিশের ডিজি, বীরভূম জেলার পুলিশ সুপার এবং অভিযানে অংশগ্রহণকারী পুলিশের সকল আধিকারিক ও কর্মীকে তাঁদের দ্রুত, পেশাদার এবং দৃঢ় পদক্ষেপের জন্য আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।”

উল্লেখ্য, টুলু মন্ডল ওরফে নাজিমুদ্দিন শেখের আত্মীয় এই মিনার মন্ডল। টুলুর বোনকে নিকাহ করেন এই মিনার। কয়েক বছর আগে সরকারি বাসের চালক ছিলেন। সেই কাজ ছেড়ে দিয়ে অবৈধ পাথর ব‍্যবসা শুরু করেন। টুলু মন্ডল ওরফে নাজিমুদ্দিনের ব‍্যবসা সামলাতেন। নিজেও এলাকায় পাথর মাফিয়া বলে পরিচিত। মঙ্গলবার গভীর রাতে দেউচা বাসস্ট্যান্ড এলাকার তাঁর বাড়িতে মহম্মদবাজার থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছোয়।


Share