Stone Syndicate

বীরভূমের পাথর মাফিয়া টুলু মন্ডলের আত্মীয়ের বাড়িতে পুলিশের অভিযান, বিপুল টাকার হদিশ, গুনতে আনা হল মেশিন, ট‍্যাঙ্কার

মন্ডল ওরফে নাজিমুদ্দিনের আত্মীয় এই মিনার মন্ডল। টুলুর বোনকে নিকাহ করেন এই মিনার। কয়েক বছর আগে সরকারি বাসের চালক ছিলেন। সেই কাজ ছেড়ে দিয়ে অবৈধ পাথর ব‍্যবসা শুরু করেন। টুলু মন্ডল ওরফে নাজিমুদ্দিনের ব‍্যবসা সামলাতেন।

পাথর মাফিয়া মিনার মন্ডলের বাড়িতে চলছে তল্লাশি।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০১:৩৯

বীরভূমের পাথর মাফিয়া টুলু মন্ডল ওরফে নাজিমুদ্দিনদের আত্মীয়ের পৌঁছোলো পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মিনার মন্ডল নামে এক ব‍্যক্তির বাড়িতে মহম্মদ বাজার থানার পুলিশ যায়। বুধবার সকালেও মিনারের বাড়িতে অভিযান অব্যাহত রয়েছে। মিনার মন্ডল নিজেও পাথর মাফিয়া। বাড়িতে টাকা গোনার মেশিন আনা হয়েছে। সেই সঙ্গে দু’টি ট‍্যাঙ্কও আনা হয়েছে।

টুলু মন্ডল ওরফে নাজিমুদ্দিনের আত্মীয় এই মিনার মন্ডল। টুলুর বোনকে নিকাহ করেন এই মিনার। কয়েক বছর আগে সরকারি বাসের চালক ছিলেন। সেই কাজ ছেড়ে দিয়ে অবৈধ পাথর ব‍্যবসা শুরু করেন। টুলু মন্ডল ওরফে নাজিমুদ্দিনের ব‍্যবসা সামলাতেন। নিজেও এলাকায় পাথর মাফিয়া বলে পরিচিত। মঙ্গলবার গভীর রাতে দেউচা বাসস্ট্যান্ড এলাকার তাঁর বাড়িতে মহম্মদবাজার থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছোয়। পুলিশ সূত্রের খবর, রাতভোর তল্লাশি চালিয়ে বিপুল অঙ্কের টাকার হদিশ মেলে। বুধবার সকালেও মিনারের বাড়িতে পুলিশ রয়েছে। টাকার পরিমাণ এতটাই বেশি যে তা গুনতে পাঁচটি টাকা গোনার মেশিন আনা হয়েছে। এর সঙ্গে দু’টি ট‍্যাঙ্কও আনা হয়েছে। জানা গিয়েছে, মিনারের বাড়িতে কোটি কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। যদিও বীরভূম জেলা পুলিশ তরফে এখনও কিছু আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।

বীরভূমের পাথর মাফিয়া হিসেবে টুলু মন্ডল ওরফে নাজিমুদ্দিনের নাম উঠে আসে। গরুপাচার মামলাতেও তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের সায়গল হোসেনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়ে। টুলু প্রথমে ছোটখাটো পাথর সরবরাহ করার ব‍্যবসা ছিল। পরে শেয়ারে একটি ডাম্পার কেনে। তৃণমূলের সংস্পর্শে থাকায় অবৈধ পাথর পাচারের ব‍্যবসা বাড়তে শুরু করে। ব‍্যবসা বাড়াতে থাকায় নামে-বেনামে একাধিক দু’শোর বেশি ডাম্পার রয়েছে তাঁর। তৃণমূল জমানায় পরবর্তীতে পাঁচটি সরকারি গেট— পাঁচামি, শালবদরা, রায়পুর এবং নলহাটির সরকারি টোল আদায়ের গেট টুলুর দখলে চলে যায়। সেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আদায় হত। জেলার একাধিক পাথর খাদানের মালিক এই টুলু মন্ডল। শালবদরায় বৃহত্তম পাথর খাদান ভাঙার মেশিন টুলুর রয়েছে বলেই জানা যায়।

টুলু মন্ডল ওরফে নাজিমুদ্দিন মহম্মদবাজার থানার সোঁতশালের মোড়লপাড়ায় বাসিন্দা। এর পরে একাধিক সম্পত্তির মালিক হল। বোলপুর, সিউড়ির সাজানোপল্লি, নতুনপাড়া, সুভাষপল্লিতেও বাড়ি রয়েছে টুলুর। স্থানীয়দের দাবি, তিনি এক আদিবাসী মহিলাকে নিকাহ করেন। তাঁর জমির ওপরেই পাথর খাদান শুরু করেন। তৃণমূল জমানায় এর পর থেকেই রকেটের গতিতে উত্থান হয়েছে। কলকাতাতেও টুলু মন্ডলের একাধিক সম্পত্তি রয়েছে বলে জানা যায়।


Share