BJP Worker Shot Dead

ভরসন্ধ‍্যায় বোলপুরে বিজেপি নেতাকে পয়েন্ট ব্ল‍্যাঙ্ক থেকে মাথায় গুলি, ঘটনাস্থলেই মৃত্যু, এলাকায় বিশাল পুলিশ বাহিনী

স্থানীয় সূত্রের খবর, তিনি মতিপুকুর রাইস মিলের কাছে যায়। ঘটনাস্থলটি বোলপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত। সেখানে দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। পয়েন্ট ব্ল‍্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে। সঙ্গে সঙ্গেই চন্দন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

মৃত বিজেপি কর্মীর নাম চন্দন বল্লা।
নিজস্ব সংবাদদাতা, বোলপুর
  • শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৭

ভরসন্ধ‍্যায় বিজেপি নেতা খুন। বীরভূমের বোলপুরে ঘটনাটি ঘটেছে। মৃতের বিজেপি কর্মীর নাম চন্দন বল্লা। তিনি বিজেপির বুথ সভাপতি ছিলেন। পরিবারের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। রাজনৈতিক কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

স্থানীয় সূত্রের খবর, চন্দন বল্লা বোলপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বোলপুর বিধানসভার  ২০২ নম্বর বুথে সভাপতি ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, রবিবার সন্ধ্যায় চন্দনকে ফোন করে ডাকা হয়। তার পরেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান।

স্থানীয় সূত্রের খবর, তিনি মতিপুকুর রাইস মিলের কাছে যায়। ঘটনাস্থলটি বোলপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত। সেখানে দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। পয়েন্ট ব্ল‍্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে। সঙ্গে সঙ্গেই চন্দন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা একটি অ‍্যাপাচে বাইকে চেপে এসেছিল। দুষ্কৃতীদের মুখে কাপড় দিয়ে ঢাকা ছিল। সেই অবস্থাতেই তারা সেখান থেকে চম্পট দেয়।

চন্দনের ছেলের দাবি, তাঁর বাবার সঙ্গে কারও শত্রুতা ছিল না। রাজনৈতিক কারণেই তাঁকে খুন করা হয়েছে। আগামীকাল দেহের ময়নাতদন্ত হবে রামপুরহাট মেডিকেলে।

পুলিশ বিজেপি কর্মীকে খুনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে থাকা প্রত‍্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন বীরভূমের পুলিশ সুপার বিদিতরাজ বুন্দেশ।


Share