Encounter

আসানসোলে পলাতক অভিযুক্তকে ধরতে পুলিশের ‘এনকাউন্টার’, পাল্টা গুলিতে ডান পায়ে জখম যুবক

তাঁর ডান পায়ে গুলি লেগেছে। পুলিশের দাবি, অভিযুক্তকে ধরতে গেলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। পুলিশও পাল্টা গুলি চালায়। এরপর গুলিবিদ্ধ অবস্থাতেই তাঁকে গ্রেফতার করা হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, আসানসোল
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ১১:৩০

পলাতক অভিযুক্তকে ধরতে গিয়ে আসানসোলে পুলিশের গুলি। শুক্রবার সকালে পশ্চিম বর্ধমানের আসানসোলের ইসমাইল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হলেন প্রতাপ দাস নামে এক যুবক। তাঁর ডান পায়ে গুলি লেগেছে। পুলিশের দাবি, অভিযুক্তকে ধরতে গেলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। পুলিশও পাল্টা গুলি চালায়। এরপর গুলিবিদ্ধ অবস্থাতেই তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে অভিযক্ত হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, আসানসোলের হিরাপুর থানা এলাকার ইসমাইলে প্রতাপের খোঁজে বুধবারও অভিযান চালানো হয়েছিল। সে দিন পুলিশকে লক্ষ্য করে তিনি গুলি চালিয়ে পালিয়ে যান। শুক্রবার ফের তাঁর খোঁজে অভিযানে নামে পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, ইসমাইল এলাকার একটি বাড়িতে প্রতাপ আত্মগোপন করে রয়েছেন। তাঁর কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলেও পুলিশ খবর পায়। সেই মতো হিরাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে শুক্রবার সকাল থেকে শুরু হয় তল্লাশি। এলাকায় বাড়ির পাঁচিল টপকে এবং অলিগলিতে টহল দিয়ে পুলিশ আধিকারিকেরা অভিযুক্তের খোঁজ চালান। পুলিশের দাবি, একটি বাড়িতে প্রতাপের সন্ধান মেলার পর তাঁকে ঘিরে ফেলা হয়। সেই সময়ই পুলিশকে লক্ষ্য করে তিনি গুলি চালানোর চেষ্টা করেন। পুলিশ পাল্টা জবাব দেয়। তাতেই তাঁর ডান পায়ে গুলি লাগে। এরপর তাঁকে পাকড়াও করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

বিস্তারিত আসছে...


Share