Accused Flee From Police Station

থানার লকআপের জানালা ভেঙে পালিয়ে গেল আসামি, গাড়ি চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিল যুবক

গত ১৮ নভেম্বর দুর্গাপুর স্টেশন সংলগ্ন একটি পেট্রোল পাম্প থেকে একটি গাড়ি চুরি যায়। পরের দিন, ১৯ নভেম্বর গাড়িটির মালিক রমেশ সিংহ কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, গাড়িটি মাইথন টোল পার করে গিয়েছে। টোল প্লাজায় ট‍্যাক্স কাটতেই মালিকের মোবাইলে মেসেজ আসে। সেই সূত্র ধরেই গাড়িটির খোঁজ শুরু হয়।

পলাতক আসামির নাম নাম মনোজ চক্রবর্তী।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ০৩:৪২

থানার লকআপের জানালা ভেঙে পালিয়ে গেল আসামি। গাড়ি চুরির অভিযোগে যুবককে গ্রেফতার করা হয়েছিল। রবিবার সকালে থানার ভিতরে লকআপের জানালা ভেঙে চম্পট দেয় যুবক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। 

জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর দুর্গাপুর স্টেশন সংলগ্ন একটি পেট্রোল পাম্প থেকে একটি গাড়ি চুরি যায়। পরের দিন, ১৯ নভেম্বর গাড়িটির মালিক রমেশ সিংহ কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, গাড়িটি মাইথন টোল পার করে গিয়েছে। টোল প্লাজায় ট‍্যাক্স কাটতেই মালিকের মোবাইলে মেসেজ আসে। সেই সূত্র ধরেই গাড়িটির খোঁজ শুরু হয়। 

গাড়িটির খোঁজ বিহারের ঔরঙ্গাবাদের মেলে। সেখানে অভিযান চালিয়ে পুলিশ গাড়িটিকে উদ্ধার করে। সেখান থেকেই মনোজ চক্রবর্তী নামে এক যুবককে গ্রেফতার করা হয়। যুবককের বাড়ি উত্তর ২৪ পরগনায়। শনিবার দুর্গাপুর আদালতে তাঁকে হাজির করানো হলে বিচারক মনোজকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। 

পুলিশ সূত্রের খবর, মনোজকে কোকওভেন থানার লকআপে রাখা হয়েছিল। রাত্রিবেলা লকআপের ভিতর দিয়েই সুযোগ বুঝে পাশের মহিলা লকআপের দিকে যায়। সেখানে কোনও আসামি ছিল না। সেখানকার বাথরুমের জানালা ভেঙে পালিয়ে যায়। সকালে আসামি পালানোর বিষয়টি নজরে আসে। 

খবর পেয়ে সকালেই আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা কোকওভেন থানায় যান। থানার কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন। এক পুলিশকর্তা জানিয়েছেন, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে। তবে থানায় নজরদারি এড়িয়ে চুরির অপরাধে অভিযুক্ত আসামি পালিয়ে কী করে গেল, তা নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে। 


Share