Weather Update

এপ্রিলের শুরুতেই তীব্র দাবদাহ! তাপমাত্রা বৃদ্ধিতে বইতে পারে লু, সপ্তাহান্তে ঝড়বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবারেই তা পাঁচ ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের মতে, এপ্রিলের শুরুতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি।

তীব্র গরম কলকাতায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১০:২৯

ক্যালেন্ডারের পাতা বলছে এখনও চৈত্র মাস শেষ হয়নি। গত সপ্তাহের শেষে ঝড় ঝঞ্ঝার পরে শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মের দাবদহ। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবারেই তা পাঁচ ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের মতে, এপ্রিলের শুরুতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি। 

দক্ষিণবঙ্গে, ২ থেকে ৬ এপ্রিলের মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দহন জ্বালা আরও বাড়িয়ে তুলতে পারে তপ্ত বাতাস বা ‘লু’। তবে ৭ এপ্রিল থেকে বদলাতে পারে আবহাওয়া। বাড়বে বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দেখা দিতে পারে কালবৈশাখী ঝড়। সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টিরও।

উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত বেশ মনোরম। আজ, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা প্রবল উত্তরবঙ্গে। সোমবারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।


Share