NEET Paper Leak

হামলাকারীরা ‘শুক্রবারি’, আন্দোলনের নামে দুষ্কৃতীরাজ নিয়ে মুখ খুলেন শুভেন্দু, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁস কান্ডের প্রতিবাদে শুক্রবার দুপুরে শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত কমিউনিস্ট ছাত্র সংগঠনগুলি মিছিলের ডাক দিয়েছিল। মিছিল মৌলালী হয়ে এস এস ব‍্যানার্জি রোড হয়ে ধর্মতলা পর্যন্ত আসে। গোটা যাত্রাপথের খবর সম্প্রচার করতে একাধিক সংবাদকর্মীরা এসেছিলেন।

ধর্মতলায় গুন্ডামি নিয়ে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ১১:৫৮

শুক্রবার প্রশ্নফাঁস কান্ডের প্রতিবাদকে কেন্দ্র করে ধর্মতলা চত্বরে কার্যত গুন্ডামি হয়েছে। পুলিশকে লক্ষ্য করে বোতল-জুতো ছোঁড়া হয়েছে। তথাকথিত আন্দোলনের খবর সম্প্রচার করতে গিয়ে ‘কমিউনিস্ট’-দের রোষানল থেকে বাদ যায়নি সাংবাদমাধ‍্যমও। এই নিয়ে মুখ খুলেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেন, এই আন্দোলনকারীরা ‘শুক্রবারি’। অর্থাৎ যারা এই আন্দোলনকে সামনে রেখে তান্ডব চালিয়েছে, তারা মুসলমান সম্প্রদায়ের। তারাই এই হামলা চালিয়েছে।

প্রশ্নফাঁস কান্ডের প্রতিবাদে শুক্রবার দুপুরে শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত কমিউনিস্ট ছাত্র সংগঠনগুলি মিছিলের ডাক দিয়েছিল। মিছিল মৌলালী হয়ে এস এস ব‍্যানার্জি রোড হয়ে ধর্মতলা পর্যন্ত আসে। গোটা যাত্রাপথের খবর সম্প্রচার করতে একাধিক সংবাদকর্মীরা এসেছিলেন। আর সেখানেই এই তথাকথিত মিছিলে হাঁটা আন্দোলনের দ্বারা আক্রান্ত হন। আক্রান্ত হয়েছে ‘এখন কলকাতা’। ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ, চড়-থাপ্পড় ধাক্কাধাক্কি চলে। মহিলা সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তাঁদের লক্ষ‍্য করে অশালীন ইঙ্গিত করা হয়েছে। 

এরই মাঝে মেট্রো সিনেমার কাছে রণক্ষেত্রের চেহারা নেয়। সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল, জুতো ছোঁড়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের গার্ডরেল নিয়ে ঘুরে আন্দোলনকারীরা ঘুরে বেড়াতে দেখাতে। শুক্রবার বিকেল থেকে ধর্মতলা চত্বর কার্যত দুষ্কৃতীদের দখলে চলে যায়।

সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই আন্দোলনকারীদের সঙ্গে নিটের কোনও সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দুর বক্তব্য, আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (যিনি ভবানীপুরে হেরেছেন) বারবার ‘শুক্রবার’ শব্দ ব্যবহার করেছেন। মমতা মনে করতেন, শুক্রবার ওরা (মুসমানেরা) একটু আন্দোলন করেই থাকে। ইসলাম ধর্মে শুক্রবারকে জুম্মাবার হিসেবে গণ্য করা হয়। তাই এ দিন সাংবাদিকেরা আক্রান্ত হয়েছেন। তিনি দুষ্কৃতীদের ‘শুক্রবারি’ হিসেবে পরিচয় দিয়েছেন। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “সবকটাকে চিহ্নিত করেছি। মার্ক করেছি। আমি আপনাকে বলছি। ‘শুক্রবারি’-রা যারা এ সব করেছে তারা চিহ্নিত হয়ে গিয়েছে। কয়েকটা দিন আপনারা অপেক্ষা করুন। এদের কী করতে হয় তা আমি জানি।”

সাংবাদিক হেনস্থার প্রতিবাদে আগামী সোমবার আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি। বিজেপির তরফে ওই একই রাস্তায় ‘তেরঙ্গা যাত্রা’ করা হবে জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি কলকাতা উত্তর সাংগঠনিক জেলা এই কর্মসূচির আয়োজন করবে। মুখ্যমন্ত্রী বলেন, “আজ, সাত হাজার লোককে নিয়ে মিছিল হয়েছে। ওই দিন ১৪ হাজার লোককে নিয়ে ‘তেরঙ্গা যাত্রা’ করা হবে।” যদিও ওই দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে থাকবেন বলে জানিয়েছেন। এই ‘তেরঙ্গা যাত্রা’-র আয়োজন করতে উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমঘ্ন ঘোষ, রাজ্যের মন্ত্রী তাপস রায় এবং কাশিপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারিকে এই কর্মসূচি আয়োজন করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 


Share