Suvendu Adhikari Visit Babun Banerjee’s Kali Puja

শুভেন্দু অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম, মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোতে হাজির মুখ্যমন্ত্রী

গত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হাওড়া কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় ক্ষোভ উগরে দেন। ওই কেন্দ্রে নির্দলের প্রার্থী হয়ে দাঁড়াবেন বলে ঘোষণা করেন। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। দিদি-ভাইয়ের কাজিয়ায় রাজ‍্য রাজনীতিতে উত্তাপ ছড়ায়।

বাবুন বন্দ্যোপাধ্যায়ের কালীপুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১১:৫৪

প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুন বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোতে হাজির হলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার বাড়ির পাশ দিয়ে হেঁটে বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করলেন শুভেন্দু অধিকারী। বাবুনের ক্লাবে গিয়ে মায়ের পুজোয় দিলেন তিনি। এর পর থেকে আবার রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে।

কালীঘাটের মৃৎশিল্পীদের সঙ্গে দেখা করার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারী কালীঘাটে পৌঁছোন। ক্লাবের সামনে ফুল নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানানোর জন‍্য অপেক্ষা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়োর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু নামতেই তাঁর পা ধরে প্রণাম করেন। তার পরে সোজা মন্ডপের ভিতরে চলে যান শুভেন্দু এবং বাবুন। সেই মন্ডপে বেশ কিছু ক্ষণ ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোনও রাজনৈতিক কথা হয়েছে কি না তা স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “আমি ওই এলাকার বিধায়ক। ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) ভাই আমাকে ডাকল। আমি এখানে এসেছি।” মুখ‍্যমন্ত্রী শুভেন্দু আরও জানান, ভবানীপুর বিধানসভায় বেশ কয়েকটি কালীপুজোয় তিনি আমন্ত্রণ পেয়েছেন। তবে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের পুজো রয়েছে কি না তা নিয়ে তিনি কিছু স্পষ্ট করেননি।

গত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হাওড়া কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় ক্ষোভ উগরে দেন। ওই কেন্দ্রে নির্দলের প্রার্থী হয়ে দাঁড়াবেন বলে ঘোষণা করেন। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। দিদি-ভাইয়ের কাজিয়ায় রাজ‍্য রাজনীতিতে উত্তাপ ছড়ায়। 

সেই পারিবারিক কাজিয়ায় মমতাকে বলতে শোনা গিয়েছিল, তাঁর এবং সমগ্র বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে বাবুনের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। যা শুনে বাবুন আবার ‘ইউ টার্ন’ নিয়েছিলেন। বলেছিলেন, দিদি তাঁর ‘অভিভাবক’। তিনি আবার দিদির কাছে ঠিক নিজের জায়গা করে নেবেন। বাবুনের দাবি ছিল, বিষয়টি বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্দরের বিষয়। 

গত ২০১২ সাল হকি বেঙ্গলের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের অক্টোবর মাসে বাবুনকে ওই পদ থেকে সরানো হয়। সেই সময়ই ‘চুপ’ ছিলেন তিনি। তার পর রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়, বাবুন বিজেপিতে যোগ দিতে পারেন। তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী সেই সময় ওই গুঞ্জনে পাত্তা দিতে চাননি। স্পষ্ট জানিয়েছিলেন, বাবুনের জন্য বিজেপির দরজা বন্ধ। বলেছিলেন, “চোরেদের পরিবারের কাউকেই বিজেপি নেবে না।” সেই সঙ্গে বাবুনকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুর সাফ বক্তব্য ছিল, মমতার সঙ্গে তাঁর ভাইয়ের ‘ব্যক্তিগত কাজিয়া’য় বিজেপিকে যাতে না জড়ানো হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের অ‍্যামেচার বক্সিং ফেডারেশনের সচিব সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “নিজের ক্ষমতা ব্যবহার করে একসময় রাজ্যের বক্সিং ফেডারেশনটাকেই ভেঙেছিলেন বাবুন। সংস্থার অ্যাফিলিয়েশনটাও কেড়ে নিয়েছিলেন। প্রগ্রেসিভ বক্সিং রাতারাতি করেছে। আমাদের তো বেঙ্গল অ্যামেচার বক্সিং ফেডারেশন। আমাদের অ্যাকাউন্টে চার লাখ টাকা ছিল। সব তুলে নিয়েছে। প্রত্যেক বছর ৫ লক্ষ টাকা করে আসে।” বাবুন কোনও হিসেব দিতে পারবে না বলেও দাবি করেছিলেন সঞ্জীব। অন‍্য দিকে, বেঙ্গল স্টেট টেবিল টেনিসের কর্তা রঙ্গন মজুমদারের বলেন, “বাবুন সংস্থার খরচ দিয়ে নিজের খরচা তুলেছেন। তাঁর সঙ্গে যাঁরা আমন্ত্রিত হয়ে কোথাও যেতেন সেই খরচও তুলে নিতেন।”

এ দিন বাবুন বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রীর অনেক কম সময়ের জন্য এসেছিলেন। তিনি বলেছেন, ভাই তুই ভালো থাক। তাঁর সঙ্গে কোনও কথা বলার সুযোগ ছিল না। আগামীদিনে কথা বলার সুযোগ হলে নিশ্চয়ই হবে। শুভেন্দু অধিকারী এই ছ’মাসে যে উন্নয়ন করে দেখিয়েছেন, আমরা চাই দাদা আরও এগিয়ে যাক। আবার তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই।”

রাজ্যে পালাবদল হয়েছে। বিপুল আসন নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। ব্লক থেকে শহর, দিনদুপুরে জার্সি বদল করে তৃণমূলের কর্মীরা বিজেপি হিসেবে দাবি করছে। এর আগেও তৃণমূল থেকে নিয়ে তিন জনকে রাজ‍্যসভায় পাঠিয়েছে বিজেপি। তা নিয়ে যে বিস্তর ক্ষোভ রয়েছে বিজেপির নিচুতলায় তা বিজেপি নেতৃত্বের কাছে অজানা নয়। বাবুন প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। মূলত সেই সুবাদেই ময়দানের রাজনীতিতে একাধিক পদে বহাল ছিলেন বলে কেউ কেউ দাবি করে। এমন পরিস্থিতিতে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তাঁর বাড়িতে যাওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 


Share