Mamata Banerjee

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য, হেয়ার স্ট্রিট থানায় মমতার বিরুদ্ধে এফআইআর

অভিযোগকারীর বক্তব্য, এই মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে। ভয় দেখানো এবং শান্তি বিঘ্নিত হয়েছে বলেও দাবি করা হয়েছে। এমন মন্তব্যকে কেন্দ্র করেই পুলিশ পদক্ষেপ করেছে। ভারতীয় ন‍্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৬:৪০

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরুদ্ধে এক ব‍্যক্তি এফআইআর দায়ের হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগকারীর বক্তব্য, এই মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে। ভয় দেখানো এবং শান্তি বিঘ্নিত হয়েছে বলেও দাবি করা হয়েছে। এমন মন্তব্যকে কেন্দ্র করেই পুলিশ পদক্ষেপ করেছে। ভারতীয় ন‍্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নির্বাচনের আগে এসআইআরের বিরোধিতায় ধর্মতলার ধর্নায় বসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনও দিন সেরকম আসে, এক সেকেন্ড লাগবে।একটা কমিউনিটি (গোষ্ঠী) যখন বাধে বাধে না, ঘিরে ফেললে, এক সেকেন্ড এ দেবে একদম বারোটা বাজিয়ে দেবে। যদি নিজেদের তেরটা বাঁচাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন উসকানিমূলক মন্তব্য তুলে তুষারকান্তি দাস নামে এক ব‍্যক্তি প্রথমে নেতাজিনগর থানায় গত ২০ মে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ৫ মে ‘জিরো এফআইআর’ করেন। তার পরে ৭ মে সেই এফআইআর হেয়ার স্ট্রিট থানায় আসে। অভিযোগকারীর দাবি, ঘটনায় দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি নষ্ট হতে পারে। এই মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের ভয় দেখিয়েছেন এবং শান্তি বিঘ্নিত করেছেন বলেও দাবি করেছেন।

১৯৬(১), ৩৫১(২) এবং ৩৫২ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে একটি মামলা জামিন অযোগ্য ধারা রয়েছে। ঘটনায় কড়া পদক্ষেপ করার জন্য দাবি করেছেন।


Share