TMC Political Crisis

তৃণমূলের প্রতীক বিতর্কে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মমতা, আগামী সপ্তাহেই শুনানি সম্ভবনা

রেজিনগর এবং নন্দীগ্রামের উপনির্বাচনের আগে তৃণমূলের ‘জোড়া ফুল’ প্রতীক ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী নির্দেশে এমনই নির্দেশ দিয়েছে। তার পরে শুক্রবার সকালেই দুই পক্ষই প্রতীক এবং নাম পাঠায়।

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৪

তৃণমূলের প্রতীক-বিতর্কে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মামলাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকেও পক্ষ করা হয়েছে। আগামী সপ্তাহেই এই মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে। দেশের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

রেজিনগর এবং নন্দীগ্রামের উপনির্বাচনের আগে তৃণমূলের ‘জোড়া ফুল’ প্রতীক ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী নির্দেশে এমনই নির্দেশ দিয়েছে। তার পরে শুক্রবার সকালেই দুই পক্ষই প্রতীক এবং নাম পাঠায়। তার মধ্যে একটি নাম এবং প্রতীক চূড়ান্ত করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে— ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। তাঁর প্রার্থী ‘ফুটবল খেলোয়াড়’ চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্য দিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে— ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস।’ তাঁদের প্রার্থী ‘খাম’ চিহ্নে লড়াই করবেন।

এ সবের মধ্যেই শুক্রবার দুপুর থেকে উপনির্বাচন নিয়ে নতুন মোড় নিয়েছে। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার তার আগে পিডব্লুডি টেন্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। তার পরেই মমতার বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করবেন বলে ঘোষণা করেন। তার কয়েক ঘণ্টা মধ্যেই কংগ্রেস প্রার্থী মিলন প্রধান পুরোনো মামলায় গ্রেফতার হন।

এ দিন কালীঘাটে সাংবাদিক সম্মেলন করে মমতা বলেন, “আমাদের আগে উদ্ধব ঠাকরের দলের প্রতীক কেড়েছে। এনসিপি-কে ভেঙেছে। এ বার আমাদের।” নাম না করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেছেন তিনি। মমতার মন্তব্য, “বিজেপির হয়ে কাজ করেন। ঝুটা এসআইআর, ঝুটা ভোট করেছে।” বিধানসভা ভোটের গণনা নিয়েও সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন, তাঁদের দলের কাউন্টিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছেন। মমতার ভাষায়, “পুরো হাইজ্যাক করেছে। মাস্টারমাইন্ড কে? আমাদের ভদ্রতা, নাম নিচ্ছি না। হাইজ্যাক করেছে ইভিএম মেশিন। তার পর মধ্যরাতে গণতন্ত্র হত্যা করেছে কমিশন।” 


Share