TMC Political Crisis

নন্দীগ্রামের পরে রেজিনগর, মনোনয়ন তুলে নিচ্ছেন মমতার প্রার্থী রবিউল, অব্যাহত তৃণমূলের রাজনৈতিক সঙ্কট

রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “টেন পাশ নেতা বলেছিলেন তাঁদের প্রার্থী নন্দীগ্রামে অঘটন ঘটাবেন। গতকাল নন্দীগ্রামে আর শনিবার রেজিনগরের প্রার্থী অঘটন ঘটালেন। আসলে নেত্রী গোল দিতে ময়দানে নেমেছিলেন। কিন্তু তাঁর সব শট নিজেদের গোলে ঢুকে সেমসাইড হয়ে যাচ্ছে ।”

রবিউল আলম চৌধুরি।
নিজস্ব সংবাদদাতা, বেলডাঙা
  • শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১১

শুক্রবারের পরে শনিবারেরও নাটক অব্যাহত। নন্দীগ্রামের পরে এ বার রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন রবিউল আলম চৌধুরি। রবিউলের বক্তব্য, এই প্রতীক নিয়ে কেউ মাঠে নামতে চাইছেন না। শনিবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ফলে নতুন করে আর মনোনয়ন জমা দেওয়ার সুযোগ নেই। তিনি ভোটে না লড়ার কথা ঘোষণা করায় মমতার আর কোনও প্রতিনিধি রইল না।

রবিউলের বক্তব্য, নতুন প্রতীক নিয়ে কর্মী, সমর্থকদের মাঠে নামানো যাচ্ছে না। ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক চেনাতে অসুবিধা হচ্ছে। এত কম সময়ে প্রতীক চেনানো কার্যত অসম্ভব। তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। রবিউলের ওপরে প্রশাসনিক চাপ না থাকলে তাঁর অভিযোগ, অনেক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই ভাবে নির্বাচনে লড়াই করা কার্যত অসম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই তিনি মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রবিউল আলম চৌধুরি। শনিবার মনোনয়ন প্রত্যাহারের পরে তিনি বহরমপুরে চলে যাবেন বলে জানিয়েছেন।

রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “টেন পাশ নেতা বলেছিলেন তাঁদের প্রার্থী নন্দীগ্রামে অঘটন ঘটাবেন। গতকাল নন্দীগ্রামে আর শনিবার রেজিনগরের প্রার্থী অঘটন ঘটালেন। আসলে নেত্রী গোল দিতে ময়দানে নেমেছিলেন। কিন্তু তাঁর সব শট নিজেদের গোলে ঢুকে সেমসাইড হয়ে যাচ্ছে ।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেজিনগরের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার নিয়ে বলেন, “সমস্যা তো কিছু আছেই। কথা বলতে হবে।” কিন্তু সর্বস্ব হারানোর পরেও তাঁর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের কোনও অস্তিত্ব নেই।”

বিস্তারিত আসছে…


Share