CJP Protest

সংসদ অভিযান শুরু করতেই ব‍্যাপক লাঠিচার্জ পুলিশের, সিজেপির ‘তথাকথিত’ আন্দোলন ঘিরে ধুন্ধুমার দিল্লির যন্তর মন্তর

নিট কেলেঙ্কারি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি অনশন তথাকথিত অনশন কর্মসূচি শুরু করেছে। সেই আন্দোলনের অংশ হিসেবে সোমবার সংসদ অভিযানের ডাক দেওয়া হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ০১:২৮

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘তথাকথিত’ আন্দোলন চলছে। সোমবার সকালে তারা সংসদ অভিযানের ডাক দিয়েছিল। সেই অভিযানটিকে আগেই অবৈধ বলে ঘোষণা করেছিল পুলিশ। অভিযান শুরু হতেই পুলিশি বাধার মুখে পড়ে মিছিল। পুলিশের কথা না শুনলে লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করা হয়েছে।

ককরোচ জনতা পার্টি একটি সমাজমাধ‍্যমে ‘সংসদ অভিযানের’ কর্মসূচি ঘোষণা করে। সংসদ অত্যন্ত সুরক্ষিত জায়গা। সোমবার থেকে বাদল অধিবেশন শুরু হয়েছে। সেই মর্মে পুলিশের দাবি, এই ধরণের কর্মসূচিতে কোনও অনুমতি দেওয়া হয় না। পুলিশের বিধিনিষেধ উপেক্ষা করেই ব‍্যারিকেড ভেঙে সংসদ মার্গের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বেশ কিছু ক্ষণ বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে। তা না শুনে পুলিশকর্মীদের সঙ্গে বচসা বাধে। ধাক্কাধাক্কি শুরু হলেই ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।

নিট কেলেঙ্কারি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি অনশন তথাকথিত অনশন কর্মসূচি শুরু করেছে। সেই কর্মসূচিতে যোগ দিয়েছে সোনাম ওয়াংচুক। সাতদিন ধরে তিনি অনশন করেন। গতকাল, রবিবার তাঁকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হলেও তিনি সেখানেও অনশন চালিয়ে যাচ্ছেন বলে দাবি করা হয়েছে। সেই মঞ্চে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকেও দেখা গিয়েছে। একাধিক কমিউনিস্ট নেতা-কর্মীদেরও দেখা গিয়েছে। দেখা গিয়েছে অভিনেত্রী শাবানা আজমিকেও। 

দিল্লি পুলিশ সূত্রের খবর, সিজেপির মুখপাত্র সৌরভ দাসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েথে। তাঁকে ইতিমধ্যেই ডেপুটি কমিশনারের অফিসে নিয়ে যাওয়া হয়েছে। অন‍্য দিকে, কমিউনিস্টদের সমর্থিত এই তথাকথিত আন্দোলনকে কেন্দ্র করে সংসদ চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। র‍্যাফের অতিরিক্ত বাহিনীও মোতায়েন করেছে। কমব‍্যাট ভ‍্যান এলাকায় টহল দিচ্ছে।


Share