Recovery of voter Card

ফল প্রকাশের পর ফাঁকা পার্টি অফিস, তৃণমূল কার্যালয় থেকে মিলল বিপুল সংখ্যক আধার-ভোটার কার্ড

স্থানীয়দের দাবি, ভোটারদের ভোটদান থেকে বিরত রাখতেই এই কার্ডগুলি আটকে রাখা হয়েছিল। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই কাজ চলছিল এবং এখন তা প্রকাশ্যে এসেছে।

উদ্ধার আধার-ভোটার কার্ড
নিজস্ব সংবাদদাতা, ট্যাংরা
  • শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ০৮:৪৫

ট্যাংরায় তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার বিপুল সংখ্যক ভোটার কার্ড, আধার কার্ড ও রেশন কার্ড। অভিযোগ, কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের একটি দলীয় কার্যালয়ের আলমারিতে প্রায় ৩০০টি পরিচয়পত্র মজুত করে রাখা হয়েছিল।

স্থানীয়দের দাবি, ভোটারদের ভোটদান থেকে বিরত রাখতেই এই কার্ডগুলি আটকে রাখা হয়েছিল। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই কাজ চলছিল এবং এখন তা প্রকাশ্যে এসেছে।

সৌমেন ভিকি দাস নামে এক যুবক সংবাদমাধ্যমকে জানান, ভোটের আগে তাঁর আধার কার্ড নিয়ে নেওয়া হয়েছিল। পরে ওই পার্টি অফিস থেকেই তিনি নিজের কার্ড ফিরে পেয়েছেন বলে দাবি করেন।

এলাকাবাসীর আরও অভিযোগ, ৪ মে ভোটের ফল প্রকাশের পর থেকেই ওই তৃণমূল কার্যালয়ে আর কোনও কর্মীকে দেখা যায়নি। এরপর স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা ট্যাংরার সেকেন্ড লেনের ওই পার্টি অফিসে ঢোকেন। পরে ঘরের রং বদলে গেরুয়া করা হয়। সেই সময়ই আলমারির ভিতর থেকে বিপুল সংখ্যক পরিচয়পত্র উদ্ধার হয় বলে দাবি স্থানীয়দের।


Share