Kunal Ghosh

বেলেঘাটাতে কুনাল ঘোষের গাড়িতে ভাঙচুর, প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ বিধায়কের

বেলেঘাটার বিধায়কের অভিযোগ, রিভলভার নিয়ে তাঁকে অনুসরণ করা হয়। তাঁর গাড়ির কাচ হাতুড়ি দিয়ে মেরে ভাঙা হয়েছে। দাবি, বাধ‍্য হয়ে কুনালের দেহরক্ষীরা রিভলভার বের করেন।

বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫

এ বার নিজের বিধানসভা কেন্দ্রই কুনাল ঘোষের গাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল। বেলেঘাটাপ বিধায়কের অভিযোগ, রিভলভার নিয়ে তাঁকে অনুসরণ করা হয়। তাঁর গাড়ির কাচ হাতুড়ি দিয়ে মেরে ভাঙা হয়েছে। দাবি, বাধ‍্য হয়ে কুনালের দেহরক্ষীরা রিভলভার বের করেন। তিনি নারকেলডাঙা থানায় অভিযোগ জানাতে গিয়েছেন।

জানা গিয়েছে, রবিবার সকালে নিজের বিধানসভা এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে কুনাল যাচ্ছিলেন। ৩৬ নম্বর ওয়ার্ডের তাঁর যাওয়ার কথা ছিল। তাঁর অভিযোগ, বাড়ি থেকে বেরনোর পর থেকেই কয়েক জন রিভলভার হাতে নিয়ে তাঁকে অনুসরণ করতে থাকে। নারকেলডাঙা পর্যন্ত বাইক বাহিনী তাঁর গাড়ি অনুসরণ করে। তার পরে সামনে চলে এসে পথ আটকায়। সেই সময় কুনালের নিরাপত্তারক্ষী রিভলভার বের করে। এমনকী, অভিযুক্তেরা কুনালের কলার চেপে ধরে বলেও অভিযোগ করেছে।

কুনালের আরও অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর-ইট ছোঁড়া হয়েছে। এমনকী, হাতুড়ি দিয়ে তাঁর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি করেন কুনাল। কুনাল বলেন, “আমাকে যে কোনও দিন মেরে ফেলতে পারে। রিভলভার দিয়ে আমায় গুলি করতে যাচ্ছিল। আমার গুলিবিদ্ধ দেহের ছবি তুলবেন।” তার পরেই বিজেপির দিকে আঙুল তুলেছেন। তাঁর দাবি, বিজেপি এবং পুলিশ এটার জন্য দায়ী। বিজেপি আমায় মেরে ফেলবে। তবুও আমার কন্ঠরোধ করা যাবে না।”

উল্লেখ্য, শনিবার বিকেলে শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে উত্তরপাড়ায় কুনাল ঘোষের গাড়িতে ভাঙচুর হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। দেখানো হয় কালো পতাকা। বিক্ষোভের মুখে পড়ে সভায় যোগ না দিয়েই তিনি কলকাতায় ফিরে এসে সোজা ভবানী ভবনে চলে যান। সেখানেও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলেই অভিযোগ করেন।


Share