TMC Political Crisis

রাজ‍্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল, চ‍েয়ারম‍্যানকে চিঠি দেওয়ার পরেই অভিনেত্রী গেলেন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে

বিধানসভা নির্বাচনের আগে রাজ‍্যসভার তিনটি পদের জন‍্য রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং কোয়েল মল্লিককে রাজ‍্যসভায় পাঠায় তৃণমূল। তার আগে তথাকথিত ‘উন্নয়নের পাঁচালী’ নিয়ে অভিনেত্রীর বাড়িতে যান দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল মল্লিক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৬ ০৫:৪৭

রাজ‍্যসভায় আরও এক উইকেট পড়ল তৃণমূলের। তৃণমূলের রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার সকালে রাজ‍্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে তিনি ইস্তফাপত্র জমা দিয়েছেন। তার পরেই কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে যান। তাহলে কী তিনিও সুখেন্দুশেখরের মতো বিজেপিতে যোগ দিতে চলেছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তিনি রাজ‍্যসভার চেয়ারম্যানকে ইমেল করে নিজের পদত্যাগপত্র পাঠান। কিন্তু নিয়ম অনুযায়ী, ইস্তফা দিতে গেলে সশরীরে গিয়ে চেয়ারম‍্যানের কাছে হাজির হতে হয় সাংসদকে। সেই মতো রুক্মিণী মল্লিকও সিপি রাধাকৃষ্ণনের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে এসেছেন। তিনি কোয়েল মল্লিক হিসেবেই পরিচিত। ইস্তাহার পরেই তিনি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে হাজির হন।

গত ৯ জুলাই বিজেপিতে যোগ দেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক। সাড়ে তিন ঘন্টার মধ্যেই তাঁদের নাম বিজেপি রাজ‍্যসভার প্রার্থীপদের জন‍্য ঘোষণা করে। আগামী শুক্রবার তাঁরা রাজ‍্যসভার জন‍্য শংসাপত্র তুলে নেবেন।

পালাবদলের পরে সংসদে তৃণমূল ভেঙেছে। লোকসভার ২০ জন সাংসদ এসসিপিআইতে যোগ দিয়েছেন। তাঁরা এনসিপিআইতে যোগ দেওয়ার আগে ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন। নেতৃত্বে ছিলেন বারাসতের সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। জুন মাসে বিজেপি নেতার দিল্লির বাড়িতে দফায় দফায় বৈঠক হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবই বিদ্রোহী ব্লকের সঙ্গে সমন্বয় করায় বিশেষ ভূমিকা নিয়েছিলেন। কোয়েলও এ দিন ইস্তফার পরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে যান। তার পরেই জল্পনা শুরু হয়েছে। বাকি সাংদদের মতোও তিনিও বিজেপিতে যেতে চলেছেন কি না তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে রাজ‍্যসভার তিনটি পদের জন‍্য রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং কোয়েল মল্লিককে রাজ‍্যসভায় পাঠায় তৃণমূল। তার আগে তথাকথিত ‘উন্নয়নের পাঁচালী’ নিয়ে অভিনেত্রীর বাড়িতে যান দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরেই কোয়েল মল্লিকের নাম রাজ‍্যসভার জন‍্য ঘোষণা করে তৃণমূল।


Share