President Of India

রাষ্ট্রপতির সফরে প্রোটোকল না মানার অভিযোগ, রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, বিকেলের মধ‍্যেই দিতে হবে জবাব

রাষ্ট্রপতির উত্তরবঙ্গে আসার কথা ছিল শুক্রবার বিকেলে। অনিবার্য কারণে সফর পিছিয়ে যায়। তিনি শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন। শিলিগুড়িতে আদিবাসী সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে তার স্থান বদল হয়।

(বাঁ দিক থেকে) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০১:২০

রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ বার সেই ঘটনায় পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ‍্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে রিপোর্ট তৈরি করে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠিয়ে দিতে হবে। রাষ্ট্রপতির সফর এবং সেই সংক্রান্ত বিতর্ক নিয়ে রাজ্যের অবস্থান কী, তা আজকের মধ্যেই রাজ্য সরকারকে জানাতে হবে।

সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন রবিবার সকালে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠিয়ে। সেই চিঠিতে শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরের দিনভর কী কী হয়েছে, প্রসাশনের কী ভূমিকা ছিল তা জানতে চাওয়া হয়েছে। বস্তুত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছোলে, তাঁকে অভ্যর্থনা জানাতে রাজ্যের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। যা প্রটোকলের মধ্যেই পড়ে। এ ছাড়াও, সভার স্থানবদল নিয়ে নিজেই প্রশ্ন তুলেছিলেন রাষ্ট্রপতি। কেন সেখানে প্রোটোকল মানা হল না তা নিয়ে জবাব তলব করা হয়েছে। রবিবার বিকেল ৫টার মধ্যে রাজ‍্যের মুখ‍্যসচিব নন্দিনী চক্রবর্তীকে সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে…


Share