Special Intensive Revision

খোঁজ পাওয়া যাইনি! শুনানি শেষ হওয়ার আগেই বাদ পড়তে চলেছে ৫০ হাজার ভোটারের নাম, কমিশনের নজরে স্কানারে বাংলাদেশি পাসপোর্ট

কমিশন আগেই জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আবার কোনও অবৈধ ভোটারের নাম তালিকায় থাকবে না। বৃহস্পতিবার পর্যন্ত ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫টি নোটিস জারি হয়েছে। ১ কোটি ৩০ লক্ষের শুনানি হয়ে গিয়েছে। ৮০ লক্ষ ভোটারের নথি আপলোড করার পর যাচাই করা হয়ে গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩০

মিলছে না খোঁজ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানির কাজ শেষ হতে বাকি মাত্র একদিন। তার আগেই ৫০ হাজার ভোটারের নাম বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, তাঁদের নাম বাদ দেওয়ার জন‍্য সুপারিশ করেছেন ইআরও-রা। রাজ্যে ৩২ লক্ষ আনম‍্যাপড ভোটারের শুনানিতে ডাকা হয়েছিল। কমিশন জানিয়েছে, প্রায় ১০ থেক ১৫ শতাংশ শুনানিকেন্দ্রে আসসেননি। তাই তাঁদের নাম ঝাড়াই-বাছাই করে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

রাজ্যে মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের কথায়, আনম‍্যাপড ভোটার যাদের শুনানির জন্য নোটিস দিয়ে ডাকা হয়েছিল, তাঁদের মধ্যে অনেকেই শুনানিকেন্দ্রে আসেনি। তাঁদের খোঁজ মিলছে না। তাও তাঁদেরকে খুঁজছে নির্বাচন কমিশন। বিভিন্ন জেলা থেকে এমন ৫০ হাজারের নাম সামনে এসেছে, যাদের কোনও খোঁজ নেই। তাই তাঁদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। তবে কোন জেলায় এই সংখ্যাটি বেশি তা শুনানি প্রক্রিয়া সম্পন্ন না হলে স্পষ্ট হবে না বলেই মনে করছে কমিশন।

এ ছাড়াও, বাংলাদেশি নাগরিক যারা অবৈধ ভাবে ভারতে বসবাস করছে তাদের তথ‍্য এফআরআরও নির্বাচন কমিশনকে দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সেই তালিকা যাচাই করছে। জানা গিয়েছে, এমন ৫০০টি করে এমন পাসপোর্টের তথ‍্য আসছে। সেই সংখ্যাটা তিন হাজার ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, তাঁরা ভারতে এসেছে কিন্তু দেশে ফিরে যাননি। এখানে ভারতীয় নথিপত্র তৈরি করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করে ফেলেছেন। সেই নামগুলি কমিশনের স্কানারে রয়েছে।

কমিশন আগেই জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আবার কোনও অবৈধ ভোটারের নাম তালিকায় থাকবে না। বৃহস্পতিবার পর্যন্ত ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫টি নোটিস জারি হয়েছে। ১ কোটি ৩০ লক্ষের শুনানি হয়ে গিয়েছে। ৮০ লক্ষ ভোটারের নথি আপলোড করার পর যাচাই করা হয়ে গিয়েছে।


Share