RK Handa

প্রয়াত সিকিমের প্রাক্তন ডিজি আর কে হান্ডা, ৪২ বছর আগে গার্ডেনরিচে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি, বিজেপির প্রার্থীও হয়েছিলেন লোকসভা নির্বাচনে

সিকিম পুলিশের ডিজি হয়েছিলেন। তাঁর কাজে সন্তুষ্ট হয়ে ১৯৯৪ সালে তিনি হোমগার্ড এবং সিভিল ডিফেন্স মেডেলও দেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

প্রাক্তন আইপিএস অফিসার আর কে হান্ডা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১০:৩৯

প্রয়াত প্রাক্তন আইপিএস অফিসার রুমেশকুমার হান্ডা। বৃহস্পতিবার নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। ১৯৮৪ সালের গার্ডেনরিচের দাঙ্গা সামলানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ২০১৪ সালে তিনি ব‍্যারাকপুরে তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভাটপাড়া থেকেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর প্রয়াণে শ্রকাস্তবদ্ধ আইপিএস মহল।

আর কে হান্ডা ১৯৭৬ ব‍্যাচের পশ্চিমবঙ্গ ক‍্যাডারের আইপিএস অফিসার। এ রাজ‍্যে তিনি ডেপুটি কমিশনার (বন্দর)-এর দায়িত্ব সামলেছেন। আজ থেকে প্রায় ৪২ বছর আগে, ১৯৮৪ সালে গার্ডেনরিচে এক উন্মত্ত জনতার মুখোমুখি হয়েছিলেন কলকাতা পুলিশের এক সাহসী ডেপুটি কমিশনার। ওই বছরে গার্ডেনরিচের পাচারকারীরা কয়েক জন শুল্ক আধিকারিককে আটকে রেখেছিল। ডেপুটি কমিশনার (বন্দর) আর কে হান্ডা  বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছোন। এবং আইপিএস অফিসার বিনোদ মেহতাকে ছত্রভঙ্গ করতে নির্দেশ দেন। তার পরে শুল্ক দফতরের আধিকারিকদের ছাড়িয়ে আনতে সক্ষম হন। তার কয়েক দিন পরেই ১৯৮৪ সালের ১৭ মার্চ মৃত্যু আইপিএস অফিসার বিনোদ মেহতা এবং কনস্টেবল মোখতার আলি খুন হন। বন্দরে পাচারকারীদের কার্যত মাথাব‍্যাথার কারণ ছিলেন এই দুধেঁ আইপিএস অফিসার আর কে হান্ডা। সেই ঘটনার স্মৃতি এখনও তাজা।

এ ছাড়াও, ৮০-র দশকের মাঝামাঝি দার্জিলিঙের অশান্তি নিয়ন্ত্রণ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আর কে হান্ডা। রাজ‍্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন। তিনি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (আর্মড পুলিশ), যুগ্ম কমিশনার (ট্রাফিক) পদেও ছিলেন। রাজ‍্য পুলিশের আইডি হেডকোয়ার্টার এবং রেল পুলিশের আইজি পদও সামলেছেন। তিনি রাজ‍্য দমকল বিভাগের প্রথম ডিজি ছিলেন বলে জানা গিয়েছে।

তার পরে তিনি ডেপুটেশনে চলে যান। পরবর্তীতে সিকিম পুলিশের ডিজি হন। তাঁর কাজে সন্তুষ্ট হয়ে ১৯৯৪ সালে তিনি হোমগার্ড এবং সিভিল ডিফেন্স মেডেলও দেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 


Share