TMC Political Crisis

আগামী ২১ জুলাইয়ে অনুষ্ঠানে যোগ দিতে মমতাকে আহ্বান জানাল কংগ্রেস, ‘প্রায়শ্চিত্ত’ করতে বললেন প্রদেশের সভাপতি শুভঙ্কর

প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “এই শহিদ মিনারে দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করছি। তাঁর যদি সৎ সাহস থাকে নিশ্চয়ই তিনি ইতিহাস বিকৃত করবেন না।”

কংগ্রেসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ০৪:৫৯

শহিদ মিনারে ‘শহিদ দিবস’-এর অনুষ্ঠান করবে কংগ্রেস। এ বার আগামী ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শহিদ মিনারে তাঁদের অনুষ্ঠানে যোগ দিতে আহ্বান জানাল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “প্রায়শ্চিত্ত করুন। কংগ্রেসের সঙ্গে যা করেছেন তা ভুল। সেই ভুল আপনি স্বীকার করুন।”

২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুর শহিদ মিনারের সভাস্থল পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। রাজ‍্যের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ও তাঁর সঙ্গে ছিলেন। সেখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের মঞ্চে আমন্ত্রণ জানালেন তিনি। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্করের কথায়, সিপিএমের সময় সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলনটা যুব কংগ্রেসের ছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেত্রী ছিলেন। পরে তিনি দল পাল্টেছেন। তাই যুব কংগ্রেসকে শ্রদ্ধা জানাতে এসে তাঁকে এই মঞ্চে স্বাগত।

মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুল করেছিলেন, তা যদি তিনি স্বীকার করেন তাহলে আগামী দিনে তিনি মনে শান্তি পাবেন বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। কারন বলতে গিয়ে তিনি জানান, এখনও পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হয়নি। উল্টে মনীশ গুপ্তকে রাজ‍্যের মন্ত্রী করা হয়েছিল। মঙ্গলবার শুভঙ্কর সরকার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্বীকার করে নিন যে— ‘আমার দল  ছাড়া ভুল হয়েছিল’। এই মঞ্চে তিনি এসে যদি শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং যুব কংগ্রেস, কংগ্রেসের পতাকাকেও শ্রদ্ধা জানান তাহলে কিছুটা হলেও তাঁর যে কৃতকর্ম, তার কিছুটা প্রায়শ্চিত্ত হয়ে যাবে। সেটা যদি তিনি ভাবেন, তাহলে এই মঞ্চ সবার জন্যই স্বাগত।”

প্রদেশ কংগ্রেসের সভাপতি আরও বলেন, “এই শহিদ মিনারে দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করছি। তাঁর যদি সৎ সাহস থাকে নিশ্চয়ই তিনি ইতিহাস বিকৃত করবেন না।” তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “এই শহিদ মঞ্চে তাঁকে বলতে হবে— তাঁর সিদ্ধান্ত ভুল ছিল। তিনি দল ছেড়ে ভুল করেছিলেন। মঞ্চে দাঁড়িয়ে এ কথা তিনি বলবেন। কারণ সে সময় পতাকাটা যুব কংগ্রেসের চক্রের পতাকা ছিল। সেই পতাকার সম্মান যাঁরা রাখতে পারেন, যে কোনও জায়গায় রাজনীতিতে তাঁদের উচ্চতা অনেক বেশি হয়।”

উল্লেখ্য, ভোটে পরাজয়ের পরে দু’ভাগে ভাগ হয়েছিয়েছে তৃণমূল। ২০টি সাংসদ দল থেকে বেরিয়ে গিয়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। অন‍্য দিকে, বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৫৮ জন দলের বিধায়ক যোগ দিয়েছেন। তাঁরাই আসল তৃণমূল বলে নির্বাচন কমিশনের কাছে প্রতীকের দাবি করেছেন। ১২টি দলের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক মহল মনে করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের গোষ্ঠীর কাছে প্রতীক দাবি করার যথেষ্ট সংখ‍্যা নেই। রাজনৈতিক টানাপোড়েন মমতা বন্দ্যোপাধ্যায় কী করেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


Share