Clash At New Town

শ্রমিকদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত নিউ টাউন, ঘুমটিতে অগ্নিসংযোগের অভিযোগ, জখম অন্তত ৭ জন

ঘটনায় বেশ কয়েক জনকে আটক করে টেকনো সিটি থানার পুলিশ আটক নিয়ে নিয়ে গিয়েছে। বেশ কয়েক জন ঘটনার পর থেকে এলাকা থেকে পালিয়ে গিয়েছে। তাঁদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। কী ভাবে আগুন লাগল, অশান্তির কারণ কী তা জানতে স্থানীয়দের সঙ্গে কথা বলছে।

ঘুমটিতে জ্বলছে আগুন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৭

শ্রমিকদের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র নিউ টাউন। একে অপরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। তার পরেই ঘুমটিতে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। দু’পক্ষের বেশ কয়েক জন জখম হয়েছেন। ঘটনায় বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ।

রবিবার রাতে নিউ টাউনের কদমপুর এলাকায় একটি নির্মাণ সাইটে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রের খবর, শ্রমিকদের মধ্যে মদ‍্যপান করা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। এর এক পর্যায়ে এক গোষ্ঠীর ওপরে অপর গোষ্ঠী ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। তার পরে এলাকায় উত্তেজনা ছড়ায়। সেখানে বসবাস করার ঘুমটিগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দু’টি দমকলের ইঞ্জিন আসে। তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

পুলিশ সূত্রের খবর, সেখানে মেট্রো রেলের ঠিকা সংস্থার শ্রমিকেরা থাকতেন। অস্থায়ী শ্রমিকদের থাকার জায়গায় অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। দু’পক্ষের সংঘর্ষে জখম হয়েছেন অন্তত সাতজন শ্রমিক। তাঁদের রাজারহাটের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনায় বেশ কয়েক জনকে আটক করে টেকনো সিটি থানার পুলিশ আটক নিয়ে নিয়ে গিয়েছে। বেশ কয়েক জন ঘটনার পর থেকে এলাকা থেকে পালিয়ে গিয়েছে। তাঁদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। কী ভাবে আগুন লাগল, অশান্তির কারণ কী তা জানতে স্থানীয়দের সঙ্গে কথা বলছে। সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করা হয়েছে।


Share