Abhishek Banerjee

সেবাশ্রয় মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট, স্বস্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ

ভবানীপুর, বিষ্ণুপুর এবং কালীতলা থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। এই মামলাগুলিতে হত ২৫ অগস্ট বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছিল। সেই মেয়াদ ৩০ নভেম্বর শেষ হচ্ছে। তার আগেই ডায়মন্ড হারবারে সাংসদের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হল।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ১২:৩৭

রাজ‍্যের তিনটি থানায় দায়ের হওয়া তিনটি মামলাতে রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাই কোর্ট। কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য রক্ষাকবচের মেয়াদ আগামী ২০২৭ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করেছেন। এই সময়ের মধ্যে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারবে না। এর ফলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বস্তি ফিরেছে।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেবাশ্রয়, সেবাশ্রয়-২ প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর এবং রবীন্দ্রনগর থানার পুলিশ তদন্ত চালাচ্ছে। সেই সমস্ত মামলার তদন্তের ক্ষেত্রেও অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ পুলিশ করতে পারবে না।

ভবানীপুর, বিষ্ণুপুর এবং কালীতলা থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। এই মামলাগুলিতে হত ২৫ অগস্ট বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছিল। সেই মেয়াদ ৩০ নভেম্বর শেষ হচ্ছে। তার আগেই ডায়মন্ড হারবারে সাংসদের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হল। 

এ দিন হাই কোর্টে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে রাজ‍্য সরকার। এই সমস্ত মামলার তদন্ত এখনও চলছে। তাই রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি নিয়ে আপত্তি জানানো হয়। তবে হাই কোর্ট আগেই জানিয়েছিল, রক্ষাকবচ দেওয়া হলেও সাংসদকে তদন্তে সহযোগিতা করতে হবে। জিজ্ঞাসাবাদ করতে চাইলে ৪৮ ঘন্টা সাংসদকে জানাতে হবে। যদি সাংসদ তদন্তে সহযোগিতা না করেন তা হলে রাজ‍্য সরকার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারবে বলেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 


Share