Police Beaten

‘কী করবি তুই?’, পুলিশ আধিকারিকের কলার ধরে শাসানির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে, শাসকদলের নেত্রী দাদাগিরির ভিডিয়ো ভাইরাল

অভিযোগ, তিনি দলবল নিয়ে জমি দখল করতে এসেছিলেন। তা বাধা দেওয়ায় কয়েক জনকে মারধর করেছেন রেখা। পুলিশ জমি দখলে বাধা দেওয়ায় এক পুলিশ আধিকারিককের কলার ধরে রেখা হুমকি দিয়েছেন অভিযোগ উঠেছে।

পুলিশ আধিকারিকের কলার ধরে শাসানির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৬

এ বার পুলিশ আধিকারিককের কলার ধরে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিধায়কের বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি বিধায়কের নাম রেখা পাত্র। শরিকি জমি নিয়ে বিবাদের জেরে ওই বিধায়ক কান্ড করেছেন। অভিযোগ, তিনি দলবল নিয়ে জমি দখল করতে এসেছিলেন। তা বাধা দেওয়ায় কয়েক জনকে মারধর করেছেন রেখা। পুলিশ জমি দখলে বাধা দেওয়ায় এক পুলিশ আধিকারিককের কলার ধরে রেখা হুমকি দিয়েছেন অভিযোগ উঠেছে।

দলীয় বিধায়কের দাদাগিরি নিয়ে রাজ‍্য বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সাফাই, রেখা পাত্রের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা কোনও রাজনৈতিক অভিযোগ নয়। পারিবারিক অশান্তি নিয়ে বিধায়কের কাছে কেউ আসতেই পারেন। তবে সে ক্ষেত্রে বিধায়ককে ঠিক করতে হবে।

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, “বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে। তবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে বিজেপির কোনও নেতা বা কর্মী যুক্ত নন। পুলিশ আক্রান্ত হলে পুলিশ ব্যবস্থা নেবে।” পুলিশকে আরও কঠোর হতে হবে বলে তিনি মনে করছেন। বিতর্কি উস্কে দিয়ে শমীক আরও বলেন, “শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পুলিশ টেবিলের নীচে ঢুকে পড়বে না।”

এ নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুকল্যাণের দাবির, “এটা সম্পূর্ণ পারিবারিক বিষয়। কী হল জানার জন্য ওঁকে ফোন করেছিলাম। কিন্তু যে কোনও কারণেই হোক যোগাযোগ করে উঠতে পারিনি।” বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

অন্য দিকে, কালীঘাটপন্থী তৃণমূল নেত্রী দোলা সেন বলেন, “১২-১৩ বছর ধরে মোদি হ্যায় তো মুমকিন হ্যায় জমানায় বাস করছি। এখন বাংলায় ডবল ইঞ্জিন সরকার রয়েছে। উনি বিধায়ক হয়েছেন। নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করছেন।”

বিস্তারিত আসছে…


Share    

BJP