Amit Shah

দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিয়ে মুখ‍্যমন্ত্রীকে বেছে নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শুক্রবার যোগ দেবেন বিজেপির পরিষদীয় দলের বৈঠকে

আগামী ২৫ বৈশাখ, শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। বিগ্রেড প‍্যারেড গ্রাউন্ডে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১০:৩৬

শুক্রবার সকালে কলকাতায় পৌঁছে গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীকে বেছে নেবেন তিনি। কেন্দ্রীয় নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিষদীয় দলের পর্যবেক্ষক করেছে। এর পরে তিনি বিজেপি পরিষদীয় দলের বৈঠকে যোগ দেবেন। পরের দিন, শনিবার ব্রিগেড প‍্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আগামী ২৫ বৈশাখ, শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও থাকবেন। পাশাপাশি বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, যোগী আদিত্যনাথ, রেখা গুপ্ত মতো দেশের ২৩ জন মুখ্যমন্ত্রী। ওই দিনই বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে কেউ একজন শপথ নেবেন। মন্ত্রিসভায় কোন কোন বিধায়ক থাকবেন তাঁদের নাম বিজেপির সংবিধান অনুযায়ী পরিষদীয় দলের কাছে পেশ করতে হয়। সেই দলেরই পর্যবেক্ষক অমিত শাহকে করা হয়েছে। সহ-পর্যবেক্ষক করা হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে।

বিজেপি সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে শাহ আসার কথা থাকলেও সময়সূচিতে পরিবর্তন করানো হয়েছে। শুক্রবার সকালে ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন। তার পর রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে যাবেন। সেখানে বিজেপির রাজ্য বিজেপির নেতাদের নিয়ে কয়েকটি সাংগঠনিক বৈঠক করবেন। রাজারহাটের পাঁচতারা হোটেলেই সকাল সাড়ে ১০টা থেকে আড়াইটে পর্যন্ত সেই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। তারপরে সেখান থেকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে চলে যাবেন। সেখানে বিজেপি বিধায়কদের পরিষদীয় দলের বৈঠক হবে। পাশাপাশি সমস্ত নির্বাচনী দলীয় বিধায়কদের সংবর্ধনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির রীতি অনুযায়ী, সেখানেই পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন তা ঠিক হয়ে যাবে। দুপুর ৩টে থেকে এই অনুষ্ঠান শুরু হবে। বিকেল ৫টা পর্যন্ত চলবে।

পরের দিন শনিবার, বিগ্রেড প‍্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথগ্রহণের অনুষ্ঠান হবে। সকাল ১০টা থেকে এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আনুষ্ঠানিক ভাবে মূল অনুষ্ঠান শুরু হওয়ার সকাল ১১টা থেকে কথা রয়েছে। শেষ হবে দুপুর ১২টায়। এই অনুষ্ঠানের পরেই রাজ্যবাসী নতুন মুখ্যমন্ত্রী পাবেন।

এ বার বিধানসভায় বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। এতদিন তাঁরা বিরোধী আসনে বসতে হয়েছে। এ বার তাঁরা শাসক। বাড়ল দায়িত্ব। বিজেপি সূত্রের খবর, পরিষদীয় দলের নেতা মুখ্যমন্ত্রী নিজেই। মুখ্যমন্ত্রী-সহ দফতরের মন্ত্রীদের নাম ঠিক হয়ে গেলে সন্ধ্যায় তাঁরাই লোকভবনে রাজ‍্যপাল আর এন রবির কাছে যাবেন। নতুন সরকার গঠনের জন্য রাজ‍্যপালকে অনুরোধ জানাবেন। পরের দিন তাঁদেরকেই শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর এন রবি।


Share