Abhishek Banarjee

‘ডিজে’ মন্তব্য মামলায় সিআইডি তদন্তে নতুন মোড়! সাক্ষী হিসেবে ভবানী ভবনে তলব গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর

সেই অভিযোগের প্রেক্ষিতে ঘটনার বিস্তারিত জানতে সিআইডি আধিকারিকরা তাঁর সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে। এর আগে, ২ জুলাই একই মামলায় তৃণমূলের বহিষ্কৃত মুখপাত্র ঋজু দত্তকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিআইডি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৬ ০২:০৮

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিজে’ মন্তব্যকে ঘিরে সিআইডি তদন্তে এল নতুন মোড়। এ বার এই মামলায় সাক্ষী হিসেবে তলব করা হয়েছে গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে। বৃহস্পতিবার সকাল প্রায় পৌনে ১২টা নাগাদ তিনি ভবানী ভবনে সিআইডি দফতরে পৌঁছোন। সূত্রের খবর, ‘ডিজে’ মামলার তদন্তে তাঁর বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা।

ভবানী ভবনে প্রবেশের আগে বিকর্ণ নস্কর দাবি করেন, গত ৪ মে ভোটগণনার দিন তাঁর গাড়ির উপর হামলা হয়েছিল এবং তিনি নিজেও আক্রান্ত হন। তাঁর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিজে’ মন্তব্যের জেরেই ওই হামলার ঘটনা ঘটেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে ঘটনার বিস্তারিত জানতে সিআইডি আধিকারিকরা তাঁর সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে। এর আগে, ২ জুলাই একই মামলায় তৃণমূলের বহিষ্কৃত মুখপাত্র ঋজু দত্তকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিআইডি।

বিকর্ণ নস্করের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিজে’ মন্তব্যের পর তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের হয় এবং তদন্ত শুরু করে সিআইডি। এখন তদন্তের অংশ হিসেবে বিভিন্ন ব্যক্তির বয়ান সংগ্রহ করা হচ্ছে। সেই প্রক্রিয়ার মধ্যেই বিজেপি বিধায়ককে সাক্ষী হিসেবে ডেকে পাঠানো হয়েছে।

অন্য দিকে, ৮ জুলাইও কণ্ঠস্বরের নমুনা দিতে হাজির হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর সিআইডির আবেদনের ভিত্তিতে বিধাননগর আদালত কড়া অবস্থান নেয়। আদালত তৃণমূল সাংসদকে ১৮ জুলাই তৃতীয়বারের জন্য কণ্ঠস্বরের নমুনা দিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। বুধবার নির্ধারিত সময়ে আদালতে অনুপস্থিত থাকায় সরকার ও সিআইডির আইনজীবীরা আদালতকে জানান, একাধিকবার তলব করা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিচ্ছেন না।


Share