ISRO

ইতিহাস গড়ল ‘বিক্রম-১’! প্রথম বেসরকারি ভারতীয় রকেটের সফল অরবিটাল উৎক্ষেপণ, মহাকাশ অভিযানে নতুন যুগের সূচনা

শেষ মুহূর্তের এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে সূত্রের দাবি, এটি পূর্বপরিকল্পিত পদক্ষেপ ছিল। পরে দুপুর ১২টা পাঁচ মিনিটে সফল ভাবে উৎক্ষেপণ করা হয় ‘বিক্রম-১’।

ব্রিকম-১।
নিজস্ব সংবাদদাতা, শ্রীহরিকোটা
  • শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ০২:৫৭

দেশের প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’-এর সফল উৎক্ষেপণ হল শনিবার। দুপুর ১২টা পাঁচ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় রকেটটি।

প্রথমে শনিবার সকাল সাড়ে ১১টায় উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট আগে তা স্থগিত করা হয়। শেষ মুহূর্তের এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে সূত্রের দাবি, এটি পূর্বপরিকল্পিত পদক্ষেপ ছিল। পরে দুপুর ১২টা পাঁচ মিনিটে সফল ভাবে উৎক্ষেপণ করা হয় ‘বিক্রম-১’।

শনিবার সকালে ‘বিক্রম-১’ উৎক্ষেপণ নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, ‘ভারতের মহাকাশ যাত্রায় এক নতুন দিগন্ত খুলে গেল! আজ সকাল ১১:৩০ মিনিটে, স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি লঞ্চ ভেহিকেল বিক্রম-১ প্রথম কক্ষপথীয় উৎক্ষেপণ সম্পন্ন করবে। এই অভিযান আমাদের যুবসমাজের মেধা, সংকল্প এবং উদ্যোগী মনোভাবকে তুলে ধরে। সফল উৎক্ষেপণের জন্য স্কাইরুট অ্যারোস্পেসের পুরো টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিক্রম-১ যেন ইতিহাস তৈরি করে। সকলকে টিম স্কাইরুটের সাফল্য কামনা করার জন্য আহ্বান জানাচ্ছি।’

‘বিক্রম-১’ সফল উৎক্ষেপণ হলে ভারতের মহাকাশ অভিযানে নতুন অধ্যায়ের সূচনা হবে। প্রথমবার কোনও বেসরকারি সংস্থার তৈরি রকেটে মহাকাশে উপগ্রহ পাঠাবে ভারত। এতদিন এই দায়িত্ব একমাত্র ইসরোর হাতেই ছিল। তবে এই ঐতিহাসিক অভিযানে প্রযুক্তিগত ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে ইসরো।


Share