Police Officer Missing

কিশ্তওয়ারের জঙ্গলে গুলির শব্দ, নিখোঁজ দুই পুলিশ আধিকারিক, চলছে তল্লাশি অভিযান

জম্মু ও কাশ্মীরের ইন্দরওয়ালের বসনন এলাকার ১৭ নম্বর রাষ্ট্রীয় রাইফেলের অস্থায়ী ক্যাম্পে দুই বিশেষ পুলিশ আধিকারিক ফিরেছেন। তাঁদের মোবাইলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল বলে খবর। এলাকাটি মারওয়ানা থানার অধীনে অবস্থিত।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ১২:২৭

কিশ্তওয়ারের জঙ্গলে নিখোঁজ হল দুই পুলিশ আধিকারিক। তাঁদের খোঁজ মিলছে না। বুধবার বিকেলে কিশ্তওয়ারের দেহরনার জঙ্গলে গুলির শব্দ শোনা যায়। তাঁরা সেখান দিয়ে আসছিলেন বলে জানা গিয়েছে। তার পর থেকেই খোঁজ মিলছে না তাঁদের। দুই পুলিশ আধিকারিকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জম্মু ও কাশ্মীরের ইন্দরওয়ালের বসনন এলাকার ১৭ নম্বর রাষ্ট্রীয় রাইফেলের অস্থায়ী ক্যাম্পে দুই বিশেষ পুলিশ আধিকারিক ফিরেছেন। তাঁদের মোবাইলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল বলে খবর। এলাকাটি মারওয়ানা থানার অধীনে অবস্থিত। সন্ধ্যা থেকে ওই দু’জন পুলিশ আধিকারিকের খোঁজ মেলেনি। রাত পর্যন্ত তাঁদের কোনও খোঁজ মেলেনি। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে জঙ্গলে কারা গুলি চালিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। ওই দুই পুলিশ আধিকারিক অস্ত্র ব‍্যবহার করেছিলেন, নাকি কোনও ইসলামিক জঙ্গি যোগ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, বুধবার জম্মু ও কাশ্মীরের কুলগামের সিআরপিএফের নাকা চৌকিতে ইসলামিক জঙ্গি হামলা ঘটনা ঘটেছে। দু’জন মোটরবাইকে করে এসে কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। ঘটনায় তিন জওয়ান জখম হয়েছেন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। তবে ওই দু’জন ইসলামিক জঙ্গিকে এখনও পর্যন্ত পাকড়াও করা যায়নি। তাঁদের খোঁজ চলছে। সিআরপিএফের জওয়ানেরা পাল্টা গুলি চালায়। সেই গুলিতে কোনও জঙ্গি জখম হয়েছে কি না তা-ও স্পষ্ট নয়। এই ঘটনার পরেই দুই পুলিশ আধিকারিক নিখোঁজ হলেন। 


Share