Road Accident

বিয়ে থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পিলানিতে গাড়িতে আগুন লেগে প্রাণ গেল তিন জনের, গুরুতর যখন পাঁচ জন

আগুনে দেহগুলি পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমেই পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, রাজস্থান
  • শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৪:১২

রাজস্থানের পিলানিতে একটি বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে আটজন যাত্রী সড়ক দুর্ঘটনার মুখে পড়লেন। জানা গেছে, ফেরার সময় তাদের গাড়ির সঙ্গে একটি ডাম্পারের ধাক্কা লাগে। সংঘর্ষের পরই গাড়িটিতে আগুন ধরে যায়। সেই আগুনে ঝলসে তিনজনের মৃত্যু হয়েছে। আরও পাঁচজন গুরুতর জখম হয়েছেন। হামিরওয়াস থানা এলাকার অন্তর্গত পিলানি-সাদুলপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে। 

খবর পেয়ে দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। স্থানীয় বাসিন্দারও উদ্ধারকাজে হাত লাগান। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

এই দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে বিকল্প পথে যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়। আগুনে দেহগুলি পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমেই পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।


Share