Shoot Out

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপরে হামলার ঘটনায় তিন শুটার রাজস্থান থেকে গ্রেফতার, কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের

অভিনেতা টাইগার শ্রফকে খুনের চেষ্টার ঘটনায় তিন শুটারকেই গ্রেফতার করল মুম্বই পুলিশ। রাজস্থান পুলিশের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (AGTF)-এর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

জখম বলিউড অভিনেতা টাইগার শ্রম।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ০১:২৮

অভিনেতা টাইগার শ্রফকে খুনের চেষ্টার ঘটনায় তিন শুটারকেই গ্রেফতার করল মুম্বই পুলিশ। রাজস্থান পুলিশের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (AGTF)-এর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সকলকেই রাজস্থানের কোটা থেকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ধৃতের নাম বিহারের ঋত্বিক, হরিয়ানার রেহান এবং এক নাবালক রয়েছে। মুম্বই থেকে আসা একটি ট্রেন নামতেই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন।

রবিবার সন্ধ্যায় ফুটবল খেলে নিজের গাড়িতে করে ফিরছিলেন ৩৬ বছর বয়সি বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সেই সময় দুই অজ্ঞাতপরিচয় দুই যুবক তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ইতিমধ্যেই সেই ঘটনায় ভিডিয়ো সমাজমাধ‍্যমে ভাইরাল হয়েছে। ঘটনায় জখম হন তাঁর গাড়ির চালক ফিরদৌস ইব্রাহিম বালোচ। বরাত জোরে প্রাণে রক্ষা পান অভিনেতা টাইগার শ্রফ। তাঁর কাঁধ, বুক এবং ডান হাতেও আঘাত লাগে। এই হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং।

রবিবার গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রায় টাইগার শ্রফের বাড়িতে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অভিনেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। পাশাপাশি উদ্বিগ্ন পরিবারের সদস্যদের সরকারি ভাবে সমস্ত পদক্ষেপ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। হামলার পর পরিবারকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন একনাথ শিন্ডে।

তবে এই হামলার নেপথ্যে কী কারণ থাকতে পারে, তা বুঝতে পারছেন না অভিনেতা। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের দাবি, টাইগার শ্রফের কাছে আগে কোনও হুমকি আসেনি। এমনকী, কারও সঙ্গে তাঁর কোনও শত্রুতাও ছিল না বলেও দাবি করেছেন। একনাথ শিন্ডের সঙ্গে সাক্ষাতের সময়ও অভিনেতা একই কথা জানিয়েছেন বলে এনডিটিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

সূত্রের আরও দাবি, সপ্তাহান্তে ফুটবল খেলার পর সাধারণত অনুরাগীদের সঙ্গে ছবি তোলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। কিন্তু রবিবার ফুটবল খেলার পরে ক্লান্ত থাকায় তিনি সেই পর্ব এড়িয়ে যান। ঘটনাচক্রে, সেই সিদ্ধান্তই তাঁর জন্য সৌভাগ্যজনক হয়ে ওঠে বলে মনে করা হচ্ছে। এর জেরেই তিনি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, “গ্যাং হোক বা কোনও ব্যক্তি— কাউকেই রেয়াত করা হবে না। কেউ যদি এই ধরনের হুমকির মাধ্যমে অপরাধমূলক কার্যকলাপ চালানোর চেষ্টা করে, তাহলে তাকে কীভাবে শায়েস্তা করতে হয়, তা মুম্বই পুলিশ খুব ভালোভাবেই জানে।”

লরেন্স বিষ্ণোইকে হেফাজতে নেওয়ার প্রসঙ্গে মহারাষ্ট্র সরকার উদ্যোগী হবে কি না, সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানান, “আমরা ইতিমধ্যেই অনুরোধ পাঠিয়েছি। সেই প্রক্রিয়ায় পদক্ষেপ করা হচ্ছে। তাই আমি বলেছি, অপরাধের মূলচক্রী যে জায়গাতেই লুকিয়ে থাকুক না কেন, যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই ব্যবস্থা নিতে হবে। অতীতেও মুম্বই পুলিশ প্রমাণ করেছে, এই ধরনের অপরাধীরা বিশ্বের যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন, তাদের খুঁজে বের করতে তারা সক্ষম।”

মুখ্যমন্ত্রীর বক্তব্য, যারা আড়ালে থেকে নির্দেশ দিচ্ছে এবং আত্মগোপন করে রয়েছে, সেই মূলচক্রীদেরও খুঁজে করা হবে। তিনি মনে করেন, এই অপরাধীদের কেউই মহারাষ্ট্রের ভিতর থেকে কার্যকলাপ চালাচ্ছে না। রাজ্যের ভিতরে যারা সক্রিয় ছিল, তাদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিরা মহারাষ্ট্রের বাইরে, এমনকী দেশের বাইরেও থেকে অপরাধ পরিচালনা করছে। ফডনবীসের কথায়, অন্য রাজ্য থেকে যারা অপরাধ চালাচ্ছে, তাদের ধরতে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। আর যারা বিদেশে রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের সহায়তা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “এটি অত্যন্ত গুরুতর এবং নিন্দনীয় ঘটনা। মুম্বই পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তদন্তে বেশ কিছু সূত্র পাওয়া গিয়েছে। সেই সূত্রের ভিত্তিতে তদন্ত চলছে এবং নির্দিষ্ট কয়েকজনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি আবারও বলছি, এরা কাপুরুষ। আড়াল থেকে হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


Share