Supreme Court

‘ভোটের এলেই একটি অংশ সুপ্রিম কোর্টে লড়া হয়,’ অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের বিরুদ্ধে মামলায় সিপিএমকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

সমাজমাধ্যমে অসম বিজেপি অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যেখানে মুখ্যমন্ত্রীকে এমন কিছু ব্যক্তির ওপর গুলি চালাতে দেখা যায়, সিপিএমের দাবি, তাঁরা মুসলমান সম্প্রদায়ের। যদিও পরে ভিডিয়োটি মুছে ফেলা হয়।

সুপ্রিম কোর্টে ভর্ৎসিত সিপিএম।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৬

সুপ্রিম কোর্টে আবার ভর্ৎসিত সিপিএম। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিরুদ্ধে করা মামলার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত তাঁদের ভর্ৎসনা করেছেন। বিচারপতি কথায়, যত নির্বাচন সামনে আসে, তার একটি অংশ সুপ্রিম কোর্টেই লড়া হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একটি ভিডিয়ো একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগকে আঘাত করেছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে সিপিএম। যদিও আদালত মামলা গ্রহণ করেছে। পরবর্তীতে মামলার শুনানির তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানায় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।

কমিউনিস্ট দলগুলির অভিযোগ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু বিদ্বেষমূলক মন্তব্য ও বক্তব্য দিয়েছেন। কমিউনিস্ট দলগুলির তরফে আইনজীবী হলফনামায় দিয়ে অভিযোগ করেন, অসমের বর্তমান মুখ্যমন্ত্রীর হিমন্ত বিশ্বশর্মা কিছু উদ্বেগজনক বক্তৃতা এবং মন্তব্য করেছেন। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা যায়, তিনি একটি বিশেষ সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। এতে বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। তাঁদের দাবি, এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ কোনও এফআইআর নথিভুক্ত হয়নি। তাই এই বিষয়ে তাঁরা এই আদালতের জরুরি হস্তক্ষেপের দাবি করেছেন। আইনজীবী নিজাম পাসা প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে বিষয়টি জরুরিভিত্তিক তালিকাভুক্ত করার অনুরোধ জানান।

আদালতে মালার শুনানির সময় কমিউনিস্ট দলগুলিকে ভর্ৎসিত হতে হয়। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের প্রাথমিক পর্যবেক্ষণ, নির্বাচন যত সামনে আসে, রাজনৈতিক লড়াই সুপ্রিম কোর্টেও চলে আসে। তিনি বলেন, “নির্বাচন আসলেই তার একটি অংশ সুপ্রিম কোর্টের মধ্যেই লড়া হয়। এটা একটা সমস্যা। আমরা বিষয়টি দেখব।” কবে এই মামলার শুনানি হবে সেই তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়ে দেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

সমাজমাধ্যমে অসম বিজেপি অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যেখানে মুখ্যমন্ত্রীকে এমন কিছু ব্যক্তির ওপর গুলি চালাতে দেখা যায়, সিপিএমের দাবি, তাঁরা মুসলমান সম্প্রদায়ের। যদিও পরে ভিডিয়োটি মুছে ফেলা হয়।

কমিউনিস্টদের আরও দাবি, তাঁদের রাজ্য এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি নিরপেক্ষ ভাবে তদন্ত করতে পারবে না। তাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা। এ ছাড়াও, অনুপ্রবেশ সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ বিষয়। এই সমস‍্যার সঙ্গে ইচ্ছাকৃত ভাবে মুসলমান পরিচয়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। যা সংবিধানের প্রতি তাঁর যে শপথ, তা লঙ্ঘন করা হয়েছে। এর ফলে সাংবিধানিক বিশ্বাসভঙ্গ হয়েছে বলেও হলফনামায় দাবি করা হয়েছে।


Share