Infiltration Indo-Pakistan Border

সীমান্ত অনুপ্রবেশ রুখতে গুলি চালাল বিএসএফ, পাঠানকোটে মৃত‍্যু পাকিস্তানি অনুপ্রবেশকারীর

পঞ্জাবের পাঠানকোটের বামিয়াল সেক্টরে ঘটনাটি ঘটেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এক যুবক পাকিস্তানের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে দিকে এগিয়ে আসছিল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় সতর্ক হন বিএসএফ জওয়ানেরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পঞ্জাব
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ১২:০০

পঞ্জাবের পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে নিকেশ এক পাকিস্তানি অনুপ্রবেশকারী। অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে বাধা দিলেও কথা না শোনেনি যুবক। ওই পাকিস্তানি যুবকের কাছ থেকে কিছু ব‍্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

পঞ্জাবের পাঠানকোটের বামিয়াল সেক্টরে ঘটনাটি ঘটেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এক যুবক পাকিস্তানের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে দিকে এগিয়ে আসছিল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় সতর্ক হন বিএসএফ জওয়ানেরা। যুবককে বয়স ২০ বছর। যুবককে সতর্ক করা হয়। বিএসএফ জওয়ানদের সতর্কবার্তার পরেও না শুনে সীমান্তে ভারতীয় ভূখণ্ডের ১২০ মিটার ভিতরে ঢুকে পড়ে। সেই সময় গুলি চালায় বিএসএফ জওয়ানেরা। 

ঘটনাটি নিশ্চিত করেছেন পাঠানকোটের ডেপুটি পুলিশ সুপার (গ্রামীণ) রাজিন্দর সিংহ মানহাস। ওই যুবকের কাছ থেকে কিছু ব‍্যাগ উদ্ধার করা হয়েছে। ব‍্যাগে কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্র না মাদক ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। পাশাপাশি যুবক একা ছিল না কি তার সঙ্গে অন‍্য কেউ ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনার পরে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

পঞ্জাবে পাকিস্তানের সঙ্গে ৫৫৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। অত‍্যন্ত স্পর্শকাতর এই সমস্ত এলাকাগুলি। সম্প্রতি এই এলাকায় বিএসএফের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাকিস্তানের অবৈধ কার্যকলাপ রুখতে প্রযুক্তির সাহায্য নিয়ে বিএসএফ তৎপরতার সঙ্গে নজরদারি চালাচ্ছে।


Share