Puri Incident

পুরীতে পদপিষ্টের পরিস্থিতি, শ্বাসরোধ হয়ে মৃত‍্যু হল ব‍্যক্তির, হাসপাতালে ভর্তি আরও ১২০ জন, চলছে চিকিৎসা

পদপিষ্টের পরিস্থিতি তৈরি হওয়ায় ভিড়ের চাপে ১২০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েন। পুরীর রথ মন্দির থেকে বেরিয়ে গ্রান্ড রোড ধরে গুন্ডিচা মন্দিরে যায়। সেই পথে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

লক্ষ লক্ষ ভক্তের সমাগম পুরীতে।
নিজস্ব সংবাদদাতা, পুরী
  • শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৬ ০৯:৩৫

পুরীতে রথযাত্রার সময় বিপত্তি। তৈরি হল পদপিষ্টের পরিস্থিতি। লক্ষ লক্ষ ভক্তেরা সমাগম হয়েছিল। সেই ভিড়ের চাপে পড়ে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সূত্রের খবর, প্রায় ১২০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুরীর বড়দন্ডে (গ্রান্ড রোড) ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকেই পুরীতে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করেই নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলন রথের দর্শন পেতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। সেই সময় ভিড়ের চাপে পড়ে ৪৫ বছর বয়সী এক ব‍্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে পুরী জেলা হেডকোয়ার্টারস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করা হয়।

এ ছাড়াও, পদপিষ্টের পরিস্থিতি তৈরি হওয়ায় ভিড়ের চাপে ১২০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েন। পুরীর রথ মন্দির থেকে বেরিয়ে গ্রান্ড রোড ধরে গুন্ডিচা মন্দিরে যায়। সেই পথে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দমকল এবং অ‍্যাম্বুলেন্সের ব‍্যবস্থা করা হয়। তাঁরাই অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। অসুস্থদের চিকিৎসার জন‍্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হল তা নিয়ে প্রশাসনের তরফে এখনও কিছু জানানো হয়নি। ওড়িশা পুলিশ সমাজমাধ‍্যমে পোস্ট করেছে। তাঁদের দাবি, ৩৩ জন অসুস্থকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের অক্সিজেন চলছে। ভক্তদের সাহায্য করতে সমস্ত রকম সাহায্য করা হবে।

গত বছর পুরীর রথযাত্রার সময় পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। পুরীর মন্দির থেকে গুন্ডিচা মন্দির তিন কিলোমিটার। এই তিন কিলোমিটার পথ অতিক্রম করতে গিয়ে নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলন রথ বারবার থমকে যায়। এই তিন রথেই জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ ছিল। রথের দিন মূল মন্দির থেকে তিনটি রথ বের হলেও পরের দিন গুন্ডিচা মন্দিরে পৌঁছোয়। সেই দিনই পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সামনে পৌঁছোতেই বিপত্তি ঘটে। মারা জান তিন জন।


Share