Kulgam Attack

মহম্মদ লতিফ ভাট দক্ষিণ কাশ্মীরের একমাত্র সক্রিয় ইসলামিক জঙ্গি, মাথার দাম ১৫ লক্ষ টাকা, কুলগামের হামলার ঘটনার পরে খুঁজছে নিরাপত্তাবাহিনী

সেনাবাহিনী সূত্রের খবর, একমাত্র মহম্মদ লতিফ ভাট দক্ষিণ কাশ্মীরে সক্রিয় রয়েছে। বাকি তিন জন পাক অধিকৃত কাশ্মীর থেকে ইসলামিক জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। লতিফের মাধ্যমেই এই চক্র পরিচালিত হয় বলে তদন্তকারীরা জানতে পেরেছে।

মহম্মদ লতিফ ভাট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০৪:৩৯

কুলগামের ঘটনায় লস্কর-ই-তৈয়বার যোগ মিলেছে। সেই ঘটনায় মহম্মদ লতিফ ভাটের নাম সামনে এসেছে। দক্ষিণ কাশ্মীরের ‘মোস্ট ওয়ান্টেড’ ইসলামিক জঙ্গি এই মহম্মদ লতিফ ভাট। পুলিশের দাবি, মহম্মদ লতিফ দক্ষিণ কাশ্মীরের লস্কর-ই-তৈয়বার স্থানীয় সদস‍্য। দুই পুলিশ আধিকারিকের গুলিবিদ্ধ অবস্থায় দেহ উদ্ধার এবং সিআরপিএফের নাকা চৌকিতে জঙ্গি হামলার ঘটনার তদন্তভার নিতে পারে জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ। 

মহম্মদ লতিফ ভাট কুলগামেরই খ্রেওয়ানের নয়া বস্তি এলাকার বাসিন্দা। আশমুজির একটি সরকারি স্কুল থেকে দ্বাদশ পাশ করেছে। তার পরে কুলগামের একটি কলেজে ভর্তি হয়। বয়স ২২ বছরে আশেপাশে হবে বলে পুলিশ দাবি করেছ। এর পরে পড়াশোনা ছেড়ে দিয়ে কাঠের মিস্ত্রির কাজ করা শুরু করে। ২০২৫ সালের নভেম্বর থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় লতিফ ভাট। পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়রি করা হয়। তার কয়েক দিন পরেই জানা যায়, ইসলামির লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ‍্য রেজিস্ট‍্যান্ট ফোর্সের এসে যোগ দেয়। পাশাপাশি, আরেক ইসলামিক জঙ্গিদের ছায়া সংগঠন কেআরএ-র সঙ্গেও যোগাযোগ মিলেছে। 

দক্ষিণ কাশ্মীরের ইসলামিক জঙ্গি কর্যকলাপ লতিফের নেতৃত্বেই চলে। সেই কারণে কুলগাম এবং অনন্তনাগের বেশ কিছু এলাকায় ইসলামিক জঙ্গিদের স্লিপার সেল সক্রিয় রয়েছে বলে পুলিশ দাবি করেছে। এমনকী, পাকিস্তানের ইসলামিক জঙ্গিদের সঙ্গে ওঠাবসাও রয়েছে বলে গোয়েন্দাদের কাছে খবর রয়েছে। জম্মু ও কাশ্মীরের এই দুই জেলায় নিরাপত্তাবাহিনীর ওপরে হামলা, অকাশ্মীরীদের হত‍্যা মামলায় এই মহম্মদ লতিফ ভাটের নাম রয়েছে। সিআইএসএফ চৌকিতে হামলার ঘটনার আগে লতিফের নামের পোস্টার লাগানো হয়। লতিফের খোঁজ দিতে পারলে ১৫ লক্ষ পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

লতিফ ছাড়াও আরও তিন ইসলামিক জঙ্গির খোঁজে পোষ্টার পড়েছে। তারা হল— বিলাল আহমেদ মির, মহম্মদ উমর মির এবং আবিদ কায়ুম লোন। বিলাল এবং উমর দু’জনই সোপারের বাসিন্দা। আবিদ কায়ুম লোন বারামুলার পট্টন এলাকার বাসিন্দা।

সেনাবাহিনী সূত্রের খবর, একমাত্র মহম্মদ লতিফ ভাট দক্ষিণ কাশ্মীরে সক্রিয় রয়েছে। বাকি তিন জন পাক অধিকৃত কাশ্মীর থেকে ইসলামিক জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। লতিফের মাধ্যমেই এই চক্র পরিচালিত হয় বলে তদন্তকারীরা জানতে পেরেছে। 

পুলিশের দাবি, ২০২৬ সালের ২২ জুলাই অনন্তনাগে পুলিশের হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশিকে খুন করেছিল লতিফ। এ ছাড়াও, ৩১ জুলাই নাগাদ কুলগামে ছত্তীসগঢ়ের বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিককে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে লতিফ ভাটের বিরুদ্ধে। জুলাই মাসেই শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় পালিয়ে যেতে সক্ষম হয়েছিল লতিফ। সেই অভিযানে শোপিয়ানে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে ইসলামিক জঙ্গি জাকির আহমেদ গানি নিকেশ হয়। গনির সঙ্গেও লতিফের যোগাযোগ ছিল বলেও পুলিশ  জানতে পেরেছে।


Share